প্রধান সূচি

Monday, September 3rd, 2018

 

পাইকগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাইকগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার বিকেলে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফার হাসান। বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতিবিস্তারিত পড়ুন


পৌর মেয়র অব্যাহতি ॥ বাদী শোন এ্যারেষ্ট

মঠবাড়িয়ায় যুবলীগ নেতা লিটন হত্যা মামলার চার্জশীট দাখিল

মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর যুবলীগ নেতা লিটন পন্ডিত হত্যা মামলায় পিরোজপুর সিআইডি পুলিশের দাখিল করা অভিযোগপত্র সোমবার গ্রহণ করেছে বিজ্ঞ আদালত। ওই অভিযোগপত্রে মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসকে অব্যাহতি দিয়ে নতুন করে তিন জনকে অন্তভূক্ত করা হয়েছে। এসময় আদালতের এজলাসে উপস্থিত থাকা এ হত্যা মামলার বাদী অন্য একটি হত্যা মামলার এজাহার ভূক্ত আসামী হওয়ায় তাকে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শোন এ্যারেষ্ট দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুলাই আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর শহরের সংঘর্ষবিস্তারিত পড়ুন


বাগেরহাট টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জমকালো অনুষ্ঠানের মধ্য্য দিয়ে বাগেরহাটের টোয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকর আলী লুলু মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়,বিস্তারিত পড়ুন


শিশুশ্রম বন্ধ হচ্ছে

মন্ত্রিসভায় অনুমোদিত বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৮-তে শিশুশ্রম বন্ধে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এই আইন পাস হলে ১৪ বছরের নিচে কাউকে কোনও ধরনের কারখানায় নিয়োগ দেয়া যাবে না। নিয়োগ দিলে কারখানা মালিকের পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এর আগে বিশেষ শর্তসাপেক্ষে ১২ বছরের ওপরের শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া যেতো। তবে এবার ১৪ বছরের নিচে কাউকে নিয়োগ দিলে নিয়োগকারীর শাস্তির বিধান রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, ১৪ বছর বয়সের নিচের শিশুকে কোনও কারখানায় নিয়োগ দেয়া যাবে না। তবে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের কারখানায়বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মাদক সম্রাটের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ইন্দুরকানীতে ৫ মাদক মামলার আসামী মাদক সম্রাট ডালিম হাওলাদারের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাড়ৈখালী এস.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িচর বাড়ৈখালীসহ পাশর্^বর্তী ৩ গ্রামের মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ, স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সমাজসেবক এস. এম নুরুজ্জামান নাদিম, আলম হোসেন, শাহজাহান খান, স্থানীয় যুবলীগ নেতা ইলিয়াস হোসেন হাওলাদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, মাদক স¤্রাট ডালিম হাওলাদার এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। যুব সমাজকে সে ধ্বংসের দিকেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বাস শ্রমিকদের ৭ দিনব্যাপী  প্রশিক্ষণের উদ্বোধন

বাগেরহাটে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাস চালক ও সহযোগিদের জন্য প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত্বরে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন. এমপি। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নার্গিস পারভীন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. শাহদাত হোসেন, বিআরটিএ বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মো.বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জেপি ও দুঃস্থ নেত্রীদের সাথে মতবিনিময় সভা

সোমবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে উপজেলা জাতীয়পার্টি জেপি ও দুঃস্থ কল্যাণ সংস্থার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেত্রীবৃন্দ এবং স্থানীয় সমাজসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়পার্টি (জেপি) মহিলা পার্টি ও দুঃস্থ কল্যাণ সংস্থার ইন্দুরকানি উপজেলা সভানেত্রী প্রভাষক শারমিন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেপির ইন্দুরকানী উপজেলার সহ-সভাপতি মো. কাওছার আহম্মেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার, মো. মাহম্মুদ সেলিম, রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিশ চন্দ্রবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সড়ক নিরাপত্তা বিষয়ক অবহিতকরণ সভা

পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়াল। সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, হরে কৃষ্ণ দাশ, আজহার আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, ইসলামুল হক মিঠু, জ্যোতি শংকর, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, জয়দেব রায়, মিলিজিয়াসমিন ও আশুতোষ কুমার মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial