ইন্দুরকানীতে জেপি ও দুঃস্থ নেত্রীদের সাথে মতবিনিময় সভা
সোমবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে উপজেলা জাতীয়পার্টি জেপি ও দুঃস্থ কল্যাণ সংস্থার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেত্রীবৃন্দ এবং স্থানীয় সমাজসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়পার্টি (জেপি) মহিলা পার্টি ও দুঃস্থ কল্যাণ সংস্থার ইন্দুরকানি উপজেলা সভানেত্রী প্রভাষক শারমিন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেপির ইন্দুরকানী উপজেলার সহ-সভাপতি মো. কাওছার আহম্মেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান হাওলাদার, মো. মাহম্মুদ সেলিম, রামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিশ চন্দ্র হাওলাদার, যুবসংহতির যুগ্ন সাধারণ সম্পাদক আক্তরিুজ্জামান লাভলু, দুঃস্থ নেত্রী শাহিদা সেলিম, ইউপি সদস্য নিগার সুলতানা, তাছলিমা আক্তার, মাহম্মুদা বেগম, কল্পনা রানী, কাজল রানী, শিখারানী, নাছিমা আক্তার, নিপা আক্তার প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনে সংসদ সদস্য হওয়ার পর থেকে এ উপজেলায় যে শান্তি বিরাজ করছে এজন্য মন্ত্রীর প্রতি আমরা সন্তুষ্ট। তাই এ উপজেলায়া শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
সভায় আগামী এদাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে তাঁর নির্বাচনী প্রতিক বাই সাইকেল এ ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
