প্রধান সূচি

বাগেরহাট টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জমকালো অনুষ্ঠানের মধ্য্য দিয়ে বাগেরহাটের টোয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকর আলী লুলু মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সহ-সাধারণ সম্পাদক আজমল হোসেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাগেরহাটে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।
আলোচনা সভা শেষে বাগেরহাট টোয়েন্টিফোর ডট কমের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
উল্লেখ, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বাগেরহাট টোয়েন্টিফোর যাত্রা শুরু করে। এরপর থেকে বাগেরহাটের সকল সংবাদ প্রচার করে গণ মানুষের মুখপাত্র হিসেবে পরিনত হয় এ সংবাদ মাধ্যমটি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial