প্রধান সূচি

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

বিয়ের প্রলোভন দেখিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে তনু মিত্র (২১) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই স্কুল ছাত্রী বাদী হয়ে সোমবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তনুকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত তনু মিত্র উপজেলার ছোট হারজী গ্রামের পরিতোষ মিত্রের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাবার পর ওই স্কুল ছাত্রী উপজেলার ছোট হারজী গ্রামে মামা বাড়ি থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে আসছিল। স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি কলেজ ছাত্র তনু উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ২৮ আগষ্ট রাতে কলেজ ছাত্র তনু ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এদিকে গ্রেফতারকৃত তনুর বাবা পরিতোষ মিত্র জানান, আমার ছেলে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। রবিবার বিকেলে পিরোজপুর কলেজে যাবার জন্য তনু বাড়ি থেকে বের হলে ওই স্কুল ছাত্রী মুঠোফোনে তাকে মঠবাড়িয়া ডেকে এনে থানা পুলিশকে খবর দেয়। পরে সোমবার রাতে থানা পুলিশ নির্যাতন করে জোরপূর্বক ধর্ষণের স্বীকারোক্তি আদায় করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার কলেজ ছাত্রকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ এবং গ্রেফতারকৃত তনুকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial