Tuesday, September 4th, 2018
জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সাথে মঠবাড়িয়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের সাথে মঠবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ভান্ডারিয়ার হরিণপালায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী-দাওয়া জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে পেশ করেন। জেলা পরিষদ চেয়ারম্যান তাদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং অচিরেই জেলা পরিষদ থেকে মঠবাড়িয়া ব্যবসায়ী সমিতির কার্যালয় নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন।বিস্তারিত পড়ুন
দুর্নীতির আখড়ায় পরিনত হচ্ছে স্বরূপকাঠী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। ওই অফিসের কর্মকর্তা, কর্মচারীদের দাবীকৃত ঘুষ না দিয়ে কোনো কাজই করাতে পারেন না শিক্ষকরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বানিজ্যের বড় অংশিদার হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাংগীর হোসেন। তার পরেও নিয়োগ পাওয়া ব্যক্তিদের কাগজপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করতে শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীদের চাহিদামত ঘুষ দিতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশিক্ষণ শেষে শিক্ষকদের উচ্চতর স্কেল পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ফরওয়ার্ডিং দিতেও শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীদের ঘুষ দিতে হয়। এছাড়াও মহা-পরিচালকের দপ্তরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় লিটন হত্যা মামলায় যুবলীগ সভাপতির জামিন
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী লিটন পন্ডিত হত্যা মামলায় উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ জামিন পেয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক বেল্লাল হোসেন জামিন মঞ্জুর করেন। যুবলীগ সভাপতির আইনজীবী এডভোকেট মোফাজ্জেল হোসেন মিঠু জানান, ২০১৬ সালের ২৫ জুলাই লিটন হত্যাকান্ডের ঘটনার দিন আসামী শাকিল আহমেদ নওরোজ ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছিল। নওরোজের ঢাকার ব্যাংকে লেন-দেন ও মধুমতি জাহাজ যোগে ঘটনার পরে মঠবাড়িয়া ফেরার প্রমানাদি বিজ্ঞ আদালতে পেশ করলে বিজ্ঞ হাকিম জামিন মঞ্জুর করেন। যুবলীগ সভাপতির জামিন লাভে নেতাকর্মীরা পৌর শহরেবিস্তারিত পড়ুন
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক থাকতে হবে …. পুলিশ সুপার
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেছেন, সাম্প্রদায়িক বিষবাস্প সৃষ্টি, গুজব ছড়ানো ও স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কোন অপপ্রয়াসে মহল বিশেষ যাতে ভুয়া তথ্য দিয়ে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সাংবাদিকদের সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কেননা গুজবের কারনে হঠাৎ করে আইন-শৃংখলার অবনতি হয়ে যেতে পারে। তাই যাতে গুজব ছড়াতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আজ মঙ্গলবার জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও আইন শৃংখলা সমুন্নত রাখার বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিরবিস্তারিত পড়ুন
পিরোজপুর ও নাজিরপুরে সততা স্টোরের উদ্বোধন
দুর্নীতি দমন কমিশন-দুদকের অর্থায়নে আজ মঙ্গলবার পিরোজপুর জেলায় নতুন করে দু’টি সততা স্টোর চালু হয়েছে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ে এ সততা স্টোর দু’টি উদ্বোধন করা হয়। দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদ এ সততা স্টোর দু’টির উদ্বোধন করেন। সকালে পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও সরকারের উপ-সচিব মো. মোস্তাফিজুর রহমান, প্রধান আলোচক দুদকের পরিচালক মো. আবু সাঈদ, বিশেষ অতিথি পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইঞ্জিন চালিত রিক্সা ও ভ্যানগাড়ি আটক অভিযান
পিরোজপুর জেলা পুলিশ আজ মঙ্গলবার থেকে ব্যাটারীর মাধ্যমে ইঞ্জিন চালিত রিক্সা, ভ্যানগাড়ি আটক অভিযান শুরু করেছে। শহর এবং আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ইঞ্জিন চালিত এসব রিক্সা এবং ভ্যান আটক করা হচ্ছে। দুপুরের পর থেকে পুলিশ এ আটক অভিযানে নামে। পুলিশের একটি সূত্র জানায়, নিরাপদ সড়ক করতে এবং শহরের যানজট দূর করতে শহরের মধ্যে চলাচলকারী ইঞ্জিন চালিত রিক্সা এবং ভ্যানগাড়ী বন্ধ করে দেয়া হবে। শহরে শুধুমাত্র পায়ে প্যাডেলের রিক্সা চলাচল করতে পারবে। এছাড়া আঞ্চলিক মহাসড়কেও কোন প্রকার ইঞ্জিন চালিত রিক্সা বা ভ্যানগাড়ী চলাচল করতে পারবে না। এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, পিরোজপুরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে তনু মিত্র (২১) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই স্কুল ছাত্রী বাদী হয়ে সোমবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তনুকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত তনু মিত্র উপজেলার ছোট হারজী গ্রামের পরিতোষ মিত্রের ছেলে। মামলা সূত্রে জানা যায়, বাবা-মা মারা যাবার পর ওই স্কুল ছাত্রী উপজেলার ছোট হারজী গ্রামে মামা বাড়ি থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে আসছিল। স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি কলেজ ছাত্র তনু উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়বিস্তারিত পড়ুন
