প্রধান সূচি

মঠবাড়িয়ায় লিটন হত্যা মামলায় যুবলীগ সভাপতির জামিন

পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী লিটন পন্ডিত হত্যা মামলায় উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ জামিন পেয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক বেল্লাল হোসেন জামিন মঞ্জুর করেন।

যুবলীগ সভাপতির আইনজীবী এডভোকেট মোফাজ্জেল হোসেন মিঠু জানান, ২০১৬ সালের ২৫ জুলাই লিটন হত্যাকান্ডের ঘটনার দিন আসামী শাকিল আহমেদ নওরোজ ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছিল। নওরোজের ঢাকার ব্যাংকে লেন-দেন ও মধুমতি জাহাজ যোগে ঘটনার পরে মঠবাড়িয়া ফেরার প্রমানাদি বিজ্ঞ আদালতে পেশ করলে বিজ্ঞ হাকিম জামিন মঞ্জুর করেন। যুবলীগ সভাপতির জামিন লাভে নেতাকর্মীরা পৌর শহরে একটি আনন্দ মিছিল বের করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial