জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সাথে মঠবাড়িয়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের সাথে মঠবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ভান্ডারিয়ার হরিণপালায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের ব্যক্তিগত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবী-দাওয়া জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে পেশ করেন। জেলা পরিষদ চেয়ারম্যান তাদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং অচিরেই জেলা পরিষদ থেকে মঠবাড়িয়া ব্যবসায়ী সমিতির কার্যালয় নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শামসুল হাসান, সহ-সভাপতি এনায়েত হোসেন মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওলিউল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব হাসান উদ্দিন আকনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
