প্রধান সূচি

পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উদযাপিত

পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মাঙ্গলিক শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।

রবিবার সকালে পৌর সদরের সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নুরুল হক।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা চম্পক কুমার পাল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কাউন্সিলর কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, যুগোল বিশোর দে।

বক্তব্য রাখেন, দীপক কুমার মন্ডল, প্রাণ কৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, এডভোকেট চিত্তরঞ্জন সরকার, বিজন বিহারী সরকার, শেখ আনিছুর রহমান মুক্ত, জিএম ইকরামুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, শেখ আবুল কালাম আজাদ, দেবব্রত রায়, বি সরকার, জগদীশ চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, স্বপন চক্রবর্তী ও শিক্ষার্থী মৌমিতা শীল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial