প্রধান সূচি

Sunday, September 2nd, 2018

 

জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মঠবাড়িয়ায় গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ আজ রবিবার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ও আমড়াগাছিয়া ইউপিনয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগ কালে তিনি সাপলেজা বাজার সার্বজনীন সদর মন্দির, সাপলেজা বাজার ও আমড়াগাছিয়া বাজার পরিদর্শণ করেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের কাছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার আহবান জানান। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি সাপলেজা বাজার ও আমড়াগাছিয়া ইউনিয়নের সংযোগ সেতুটি জেলা পরিষদ থেকেবিস্তারিত পড়ুন


কাউখালীতে দুঃস্থ কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে বেসরকারি উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে রবিবার সকালে পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন ও ওয়ার্ড দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী এবং স্থানীয় সমাজসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা এম এ রব্বানী ফিরোজ, দুঃস্থ কল্যাণ সংস্থার  প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, উপজেলা যুব সংহতির সাবেক সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, সাবেক যুগ্ন-আহবায়ক শামিম আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা পার্টির সভানেত্রীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে পিরোজপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় আখড়াবাড়ী থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন আহমেদ, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক গৌতম সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা সভাপতি বিমল মন্ডল, সাধারণ সম্পাদক বাবুল হালদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব সুভাষ চন্দ্র সরকারসহ হিন্দু ধর্মালম্বী শতবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মেয়ে হত্যার বিচার দাবিতে কৃষক পরিবারের মানববন্ধন

ইন্দুরকানীতে মেয়ে হত্যার বিচার দাবি করে ঘাতক জামাই ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। হত্যাকান্ডে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবার। রবিবার উপজেলার ইন্দুরকানী গ্রামের কৃষক সুনীল চন্দ্র বাওয়ালীর পরিবার ও এলাবাসীর আয়োজনে ইন্দুরকানী কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে নিহতের পিতা সুনীল চন্দ্র বাওয়ালী, বোন  রিংকু বাওয়ালী,  শিল্পা বাওয়ালী, স্বপ্না বাওয়ালী, কৃষ্ণা বাওয়ালী ও ভাগ্নি অথৈ মন্ডল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা আরও বলেন, আমাদের দেশে এভাবে আর কোনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানীতে সনাতন হিন্দু ধর্মেও প্রবক্তা “মহাবতার ভগবান” শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভার সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিণ শেষে হরিসভার সামনে শেষ হয়। পরে ইন্দুরকানী কেন্দ্রীয় হরিসভা মিলনায়তনে জন্মাষ্টমী উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক এডভোকেট ননী গোপাল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদার, ইন্দুরকানী হরিসভা কমিটির সভাপতি দুলাল চন্দ্র বৈদ্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জন্মাষ্টমী উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব সন্তোষ কুমার শীল।


স্বরূপকাঠীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ

স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশীদ অশ্বথুকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান এম কে সবুর তালুকদারের বিরুদ্ধে। সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার ক্ষমতার দাপট দেখিয়ে অভিভাবক সদস্যদের প্রভাবিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার আকাঙ্খায় এ অপচেষ্টা চালাচ্ছেন। গত শনিবার ওই বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক সদস্যসহ দাতা সদস্য তপন লিখিত আকারে এ অভিযোগ করেন। চেয়ারম্যানের অযৌক্তিক প্রভাব বিস্তারের কারনে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের লেখা-পড়ায় ব্যাঘাত সৃষ্টিসহ পরিবেশ বিঘিœত হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য বিষয়টির সুষ্ঠ সমাধানের জন্য বিদ্যালয়ের অভিভাবক সদস্যসহ স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় জন্মাষ্টমী পালন

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার নানা আয়জনের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহা দেবতা ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে সকাল ১০ টায় মদন মোহন জিউর মন্দির ও শ্রী গুরু গুরু সংঘ সেবা আশ্রমের যৌথ উদ্যোগে মদন মোহন মন্দির প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শ্রী গুরু সংঘ সেবা আশ্রম প্রাঙ্গনে পৃথক এক প্রার্থণা শেষে পুনরায় শোভাযাত্রাটি মদন মোহন জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অতিথি হিসেবে অংশ নেন জাতীয় পার্টির (জেপি)র উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির উপজেলা যুগ্নবিস্তারিত পড়ুন


কাউখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে সকাল ১১টার দিকে শহরের কাউখালী শ্রী শ্রী মদন মোহন জিউর আখরা বাড়ি চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ সনজিত কুমার সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, অধ্যক্ষ অলোক কর্মকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট শেখর চন্দ্র দে প্রমুখ।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে জন্মাষ্টমী উদযাপিত

বাগেরহাটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের শালতলা মোড়ে শ্রী হরিসভা মন্দিরের সামনের সড়ক হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এর আগে শ্রী শ্রী হরিসভা মন্দিরের সামনের সড়কে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপত্বিতে আলোচনা সভায়বিস্তারিত পড়ুন


চিতলমারীতে জন্মাষ্টমী পালিত

‘দুষ্টের দমন আর সৃষ্টের পালন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রবীর সাহা, সাধারণ সম্পাদক তিলক মন্ডল, কালিদাস বড়াল ডিগ্রি কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হোসেন খান, সহ-সভাপতি সুখময়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial