প্রধান সূচি

ভান্ডারিয়ায় জন্মাষ্টমী পালন

পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার নানা আয়জনের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহা দেবতা ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে সকাল ১০ টায় মদন মোহন জিউর মন্দির ও শ্রী গুরু গুরু সংঘ সেবা আশ্রমের যৌথ উদ্যোগে মদন মোহন মন্দির প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শ্রী গুরু সংঘ সেবা আশ্রম প্রাঙ্গনে পৃথক এক প্রার্থণা শেষে পুনরায় শোভাযাত্রাটি মদন মোহন জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অতিথি হিসেবে অংশ নেন জাতীয় পার্টির (জেপি)র উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এছাড়া দুই মন্দির কমিটি অন্যান্যের মধ্যে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সহ-সভাপতি রতন লাল ভৌমিক, জগদিস চন্দ্র রায়, শশাঙ্ক শেখর চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, সাংগঠনিক সম্পাদক শিশির কুমার দত্ত, শ্রীগুরু সেবা আশ্রমের উপজেলা সভাপতি হিরালাল কর্মকার, মদন মোহন মন্দির পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুকুমার দাস, শুশান্ত কর্মকার, তপন কুমার দাস, মহিলা সংগঠনের উপজেলা সভানেত্রী মঞ্জু রানী দাস, চায়না রানী, সৎসঙ্গের উপজেলা সভাপতি শংকর কর্মকার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির দিলীপ হালদার, মানিক মিয়ারকলেজের প্রভাষক বরুন কুমার দাস প্রমূখ। পরে উপস্থিত সকলের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial