পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে পিরোজপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টায় আখড়াবাড়ী থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন আহমেদ, পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক গৌতম সাহা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা সভাপতি বিমল মন্ডল, সাধারণ সম্পাদক বাবুল হালদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব সুভাষ চন্দ্র সরকারসহ হিন্দু ধর্মালম্বী শত শত ভক্ত উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে কালীবাড়ী মন্দিরে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল চক্রবত্তীর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের সকল মানুষের জন্য শান্তি কামনা করা হয়।
