Sunday, September 2nd, 2018
পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উদযাপিত
পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা, মাঙ্গলিক শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। রবিবার সকালে পৌর সদরের সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট শেখ মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জন্মাষ্ঠমীতে মঙ্গল শোভাযাত্রা
সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের রোববার শুভ জন্মতিথি। শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্যাপন করে। এ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দির, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ, শ্রীগুরু সংঘ, শ্রী শ্রী মদন মোহন আশ্রম, বাংলাদেশ সেবা আশ্রম, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদ বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ এর উদ্যোগে কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে সকালে পৌর শহরে বরিবার একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধানবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি
ইন্দুরকানীতে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের পাঁচ দিনেও সন্ধান মেলেনি। জানা যায়, গত ২৯ আগষ্ট দুপুরে শাফায়েত উল্লাহ (১৩) ইন্দুরকানীর নিজ বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় শনিবার ইন্দুরকানী থানায় নিখোঁজ শাফায়েত উল্লাহর বড় ভাই সাংবাদিক কেফায়েত উল্লাহ একটি সাধারণ ডায়েরি করেছেন। শাফায়েত ঢাকার মিরপুরের মঈনুল কুরআন মাদ্রাসার ছাত্র ও ইন্দুরকানী গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছোট ছেলে। ৫ দিনেও তাকে খুঁজে না পেয়ে তার পরিবার চরম উৎকন্ঠায় ভুগছেন। নিখোঁজের বিষয়ে সাংবাদিক কেফায়েত উল্লাহ জানান, শাফায়েত নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তাকে অনেকবিস্তারিত পড়ুন
