প্রধান সূচি

চিতলমারীতে জন্মাষ্টমী পালিত

‘দুষ্টের দমন আর সৃষ্টের পালন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রবীর সাহা, সাধারণ সম্পাদক তিলক মন্ডল, কালিদাস বড়াল ডিগ্রি কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হোসেন খান, সহ-সভাপতি সুখময় ঘরামী, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ অনুকুল চন্দ্র সরকার, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী প্রমূখসহ কয়েক হাজার ভক্তবৃন্দ।

মঙ্গল শোভা যাত্রা শেষে নাম সংকীর্ত্তন ও আগত ভক্তবৃন্দের জন্য মহা প্রসাদের ব্যবস্থা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial