পিরোজপুরে জাতীয় পার্টির প্রস্তুতি সভা
পিরোজপুরে জাতীয় পার্টির জেলা সম্মেলনকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের হাসপাতাল সড়কের এসবি কমিউনিটি সেন্টার মিলানায়তনে পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক সেকেন্দার আলী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতিয় পার্টির সদস্য সচিব অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান শরিফ, রফিকুল ইসলাম সেলিম, রফিকুল ইসলাম রাজন, মো. ওমর ফারুক নান্না, কাউখালী উপজেলা জাতিয় পার্টির আহবায়ক ফজলুর রহমান, নাজিরপুরের আহবায়ক মো. শাহ আলম লোকমান, সদস্য সচিব যতিষ চন্দ্র হালদার, যুগ্ম আহবায়ক আ. সোবাহান ব্যাপারী, স্বরূপকাঠির আহবায়ক রেজোয়ান তালুকদার, সদস্য সচিব তরিকুল ইসলাম তালুকদার, যুগ্ম আহবায়ক মো. আলাউদ্দিন আকন প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ১০ আগষ্ট পিরোজপুর জেলা জাতিয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে।
