প্রধান সূচি

Thursday, July 26th, 2018

 

শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে … মেয়র হাবিবুর রহমান মালেক

পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেছেন, দেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ উন্নয়নের মহা সড়কে। কিন্তু একদল কুচক্রিমহল এই আওয়ামী লীগের আশ্রয় নিয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রকম পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে আমরা যারা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক আমাদের সজাগ থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের জুলুহার সপ্তগ্রাম মাধ্যমিক সম্মিলনি বিদ্যালয় মাঠে সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি কথাগুলো বলেন। মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, ২০০৮ সালবিস্তারিত পড়ুন


টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ॥ ডুবে গেছে ধান ক্ষেত

গত কয়েক দিনের অবিরাম বর্ষণে পিরোজপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই তেমন একটা বৃষ্টি না হলেও শ্রাবণ মাসে কম বেশি বৃষ্টি হচ্ছে। গত ২ দিনের বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার নীচু এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে ধানসহ ফসলের ক্ষেত। এতে ধানসহ সজবির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন গ্রামের নিচু এলাকার বাড়ি ঘরে আঙিনায় পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনে দূর্ভোগ বেড়েছে। পিরোজপুর পৌর শহরের সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যাতায়াতে বেড়েছে জন দূর্ভোগ। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন নি¤œআয়ের শ্রমজীবী মানুষেরা। বর্ষণের কারণে দিন মজুরা কাজ করতেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় পার্টির প্রস্তুতি সভা

পিরোজপুরে জাতীয় পার্টির জেলা সম্মেলনকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের হাসপাতাল সড়কের এসবি কমিউনিটি সেন্টার মিলানায়তনে পিরোজপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক সেকেন্দার আলী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা জাতিয় পার্টির সদস্য সচিব অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান শরিফ, রফিকুল ইসলাম সেলিম, রফিকুল ইসলাম রাজন, মো. ওমর ফারুক নান্না, কাউখালী উপজেলা জাতিয় পার্টির আহবায়ক ফজলুর রহমান, নাজিরপুরের আহবায়ক মো. শাহ আলম লোকমান, সদস্য সচিব যতিষ চন্দ্র হালদার, যুগ্ম আহবায়ক আ. সোবাহান ব্যাপারী, স্বরূপকাঠির আহবায়ক রেজোয়ান তালুকদার, সদস্য সচিব তরিকুল ইসলামবিস্তারিত পড়ুন


১১তম বাংলা সাহিত্য সম্মেলন ২০১৮

পিরোজপুরে বসছে ঢাকাসহ ভারতের কবিদের আসর

পিরোজপুর জেলা শাখার পঞ্চম বর্ষে পদার্পন উপলক্ষে কবি সংসদ বাংলাদেশ এর উদ্যেগে আগামী শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ১১তম বাংলা সাহিত্য সম্মেলন ২০১৮। ঢাকাসহ ভারতের স্বনাম ধন্য কবিয়ালরা জাঁকজমকপূর্ন এ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। দিনব্যাপী জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দৈনিক যুগান্তরের সাহিত্য বিষয়ক বিভাগীয় সম্পাদক ও বিশিষ্ট শিশু সাহিত্যিক শ্রদ্ধেয় রফিকুল হক (দাদু ভাই)। কবি সংসদ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী। এছাড়া অতিথিদের মধ্যে আরও থাকবেন কেন্দ্রীয় কবি সংসদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক, ইউসুফবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া পৌরসভার ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় বৃহস্পতিবার পৌরসভার অস্থায়ী কার্যালয়ে ২০১৮-১৯ অর্থ বছরে ৩৬ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৫০০ শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তারের সভাপতিত্বে উপস্থিত পৌর কাউন্সিলর ও সহায়ক সদস্যদের উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর সচিব মো. আনোয়ার হোসেন। এবছরের বাজেট ২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় তিনগুন। বাজেট পৌর ভবন নির্মানের জন্য জমি অধিগ্রহন ও ভবন নির্মান, পৌরসভার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির সংস্কার, বৃক্ষরোপন, রাস্তা, বাজার আলোকিত করন, ড্রেন ফুটপাত নির্মান ও সংস্কার, কর্মকর্তা-কর্মচারীর বেতনসহ পৌর নাগরিক সুবিধার জন্য বিভিন্নবিস্তারিত পড়ুন


এইচএসসি পরীক্ষায় জেলায় শ্রেষ্ঠ

মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের আনন্দ শোভাযাত্রা

পিরোজপুরের মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে তৃতীয় ও উপজেলায় তৃতীয়বারের মতো প্রথম স্থান এবং  জেলায় শ্রেষ্ঠ হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাস হতে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবকসহ প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, প্রভাষক তপন কুমার হালদার, জুলহাস শাহীন, কলেজ শিক্ষার্থী অন্তরাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় অবিরাম বর্ষণে জন দূর্ভোগ

দুই দিনে অবিরাম বর্ষণে পাইকগাছার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই তেমন একটা বৃষ্টি না হলেও শ্রাবণ মাসে কম বেশি বৃষ্টি হচ্ছে। গত ২ দিনের বৃষ্টিতে পাইকগাছাসহ উপকূলের নীচু এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেত পানিতে ভরে গেছে। এতে সজবির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন গ্রামের নিচু এলাকার বাড়ি ঘরে আঙিনায় পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনে দূর্ভোগ বেড়েছে। প্রধান সড়কের জিরোপয়েন্ট থেকে পাইকগাছা বাজার পর্যন্ত ভাঙ্গাচুরা সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যাতায়াতে বেড়েছে জন দূর্ভোগ। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সারাদিন বর্ষণে জনজীবনে দূর্ভোগ নেমে এসেছে। এতে সবচেয়ে বিপাকে পড়েনবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

স্বরূপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের একতা বাজারে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার গভীর রাতে ওই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা। ফায়ার সার্ভিস সুত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়েছে। স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ৪ টার দিকে মিজানের ডির্পাটমেন্টাল স্টোরে আগুন জ্বলতে দেখে পাহারাদার আলম মোল্লা ও গাফফার ডাক চিৎকার দেয়। খবর পেয়ে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় ফারুক জমদ্দারের ডিপার্টমেন্টাল স্টোর, ফরিদের ফলের দোকান, চান্দু মিয়ার ষ্টেশনারী ও সুব্রতের মিষ্টির দোকান ভস্মীভূতবিস্তারিত পড়ুন


পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে ‘বাংলা’

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পাল্টে ‘বাংলা’ রাখার পক্ষে সম্মতি দিয়েছে বিধানসভা। বৃহস্পতিবার রাজ্যের সব দল নাম পরিবর্তনের বিলে অনুমোদন দিয়েছে। কেন্দ্র অনুমোদন দিলেই এখন থেকে পশ্চিমবঙ্গের সরকারি নাম হবে ‘বাংলা’। ভারতের জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের নাম বদলের বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে বাংলা, ইংরেজি, হিন্দি-এই তিন ভাষায় রাজ্যের তিনরকম নাম লেখা হয়ে থাকে। বাংলায় রাজ্যের নাম লেখা হয় ‘পশ্চিমবঙ্গ’, ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial