প্রধান সূচি

স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত

স্বরূপকাঠী উপজেলার সোহাগদল গ্রামের একতা বাজারে অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার গভীর রাতে ওই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।

ফায়ার সার্ভিস সুত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়েছে। স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ৪ টার দিকে মিজানের ডির্পাটমেন্টাল স্টোরে আগুন জ্বলতে দেখে পাহারাদার আলম মোল্লা ও গাফফার ডাক চিৎকার দেয়। খবর পেয়ে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় ফারুক জমদ্দারের ডিপার্টমেন্টাল স্টোর, ফরিদের ফলের দোকান, চান্দু মিয়ার ষ্টেশনারী ও সুব্রতের মিষ্টির দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial