১১তম বাংলা সাহিত্য সম্মেলন ২০১৮
পিরোজপুরে বসছে ঢাকাসহ ভারতের কবিদের আসর
পিরোজপুর জেলা শাখার পঞ্চম বর্ষে পদার্পন উপলক্ষে কবি সংসদ বাংলাদেশ এর উদ্যেগে আগামী শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ১১তম বাংলা সাহিত্য সম্মেলন ২০১৮।
ঢাকাসহ ভারতের স্বনাম ধন্য কবিয়ালরা জাঁকজমকপূর্ন এ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। দিনব্যাপী জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দৈনিক যুগান্তরের সাহিত্য বিষয়ক বিভাগীয় সম্পাদক ও বিশিষ্ট শিশু সাহিত্যিক শ্রদ্ধেয় রফিকুল হক (দাদু ভাই)।
কবি সংসদ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ তপঙ্কর চক্রবর্তী। এছাড়া অতিথিদের মধ্যে আরও থাকবেন কেন্দ্রীয় কবি সংসদের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক, ইউসুফ রেজা, হায়দার বদরুল, তাপস কুমার সরকার।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা শাখার আহবায়ক কবি ডা. এস দাস এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব কবি অলোক মিত্র।
