প্রধান সূচি

বাগেরহাটে সড়কে এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্ক লরী উল্টে আহত ২

বাগেরহাটে রাস্তার পাশে উল্টে গেছে সাড়ে ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে একটি ট্যাঙ্ক লরি। গতকাল শনিবার ভোর রাতে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় যমুনা এলপি গ্যাসের ট্যাঙ্ক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে লরিটি ছিদ্র হয়ে গ্যাস বের হয়। লরির চালক করিম (৫০) ও চালকের সহযোগী শহিদ (২৫) আহত হয়েছেন। এদের মধ্যে শহিদকে খুলনা ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি বগুরায়। যমুনা এলপি গ্যাসের মোংলা প্লান্ট থেকে বগুরা প্লান্টে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে লরিটি।

লরিটি উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এছাড়া জেলা প্রশাসন, কাটাখালি হাইওয়ে থানা ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে। দূর্ঘটনাস্থল লরির চারপাশ ৩০ মিটার এলাকা ঘিরে রেখেছে ফায়ার সার্ভিস। জেলা প্রশাসন ও পুলিশ মাইকিংয়ের মাধ্যমে এলাকার জনগণকে সতর্ক করছে। দুর্ঘটনা এড়াতে এলাকার জনগণকে কোনো প্রকার আগুন জ্বালাতে নিষেধ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার উপ-পরিচালক আবুল হোসেন বলেন, খবর শুনে খুলনা, বাগেরহাট ও মোংলা ইপিজেড এলাকার ৪টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌছেছে। আমরা লরিটির চারপাশ ঘিরে রেখেছি। লরি নিচে বালু দেয়া হয়েছে। লরিটিকে উদ্ধারের জন্য র‌্যাকার আনার জন্য খবর দেয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial