চিতলমারীর ইউএনও সাঈদ আজাদ সেরা লেখক নির্বাচিত
‘শব্দঘর’ ঈদ সংখ্যায় দেশের তরুণ লেখকদের মধ্যে চিতলমারী’র ইউএনও সাঈদ আজাদের উপন্যাস ‘অগ্নিপ্রভাত’ সেরা লেখা হিসাবে নির্বাচিত হয়েছে। এ সাফল্যের জন্যে এলাকার লেখক-সাংবাদিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার ইউএনও সাঈদ আজাদ প্রশাসনিক নানা কাজের মাঝেও সাহিত্য চর্চা করে আসছেন। দৈনিক ইত্তেফাকসহ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও লিটম্যাগ এবং নানা মাসিক পত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হচ্ছে।
এ বছর ঈদ সংখ্যায় শব্দঘর অন্যপ্রকাশ এর কথাশিল্পী অন্বেষণ কার্যক্রম-২ অংশগ্রহনকারী তরুণ লেখকদের পাঠানো পা-ুলিপি থেকে তাঁর লেখা ‘অগ্নিপ্রভাত’ সেরা উপন্যাস হিসাবে নির্বাচিত হওয়ায় এলাকার লেখক-সাংবাদিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন।
এলাকার অন্যতম লেখক ও কবি চাণক্য বাড়ৈ জানান, আমরা একজন সৎ ও আদর্শবান ইউএনও পেয়েছি। যিনি নিজের প্রশাসনিক দায়িত্ব- কর্তব্যের বাইরে সাহিত্য চর্চার মতো একটি মহান পেশার সাথে যুক্ত রয়েছেন। তিনি তাঁর লেখনীর মাধ্যমে সেরা লেখক হিসাবে যে খেতাব অর্জন করেছেন এটা আমাদের গর্ব। আমরা এলাকার লেখকরা তাঁকে অভিনন্দন ও সাধুবাদ জানাই।
উপজেলার দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শেখর ভক্ত দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম সাফা, আমাদের সময় ও পূর্বাঞ্চল প্রতিনিধি প্রদীপ মণ্ডল সমকাল প্রতিনিধি পংকজ ম-লসহ কর্মরত সাংবাদিতরা এ লেখককে সেরা তালিকায় স্থান পাওয়ায় অভিনন্দন জানান।
