Saturday, June 2nd, 2018
হারিয়ে যেতে বসেছে বর্ণিল শোভন সোনালু
বেশীর ভাগ সময় সড়কের পাশেই দেখা মেলে শোভন সোনালু। ডালে ঝাড়বাতির মতো ঝুলে থাকে। উজ্জল হলদে বর্ণিল ফুলদল। বাতালে যখন দোলে দারুণ শোভন লাগে। গোছা গোছা হলদে আভার ফুলের পাশেই তার আশ্চর্য লাঠি সদৃশ ফল ঝুলে থাকে। দারুন হলদে আভার এ ফুলের পরিচিতি সোনালু। আমাদের গ্রাম দেশে সোনাইল আবার অঞ্চলভেদে এর পরিচিতি আবার বাঁদর লাঠি ও সোঁদাল নামে। এখন সোনালু ফোঁটার ভরা মৌসুম। এক সময়ে আমাদের গাঁয়ের গৃহস্থ বাড়ি ও রাস্তার পাশে প্রচুর সোনালু গাছ দেখা যেত। এখন দেখা মেলে কম। এ গাছের কাঠ খুব একটা দরকারী বা দামি নয়বিস্তারিত পড়ুন
তেজদাসকাঠী কলেজের প্রতিষ্ঠাতা আব্দুস্ সোবাহানের ১৮তম মৃত্যু বার্ষিকী পালন
পৃথিবীতে হয় তো অনেক দানশীল মহৎ ব্যক্তিরা এসেছেন বা আসবেন। তাদের কর্মকান্ডে সাধারণ মানুষকে শিখিয়ে যান কিভাবে মানুষের পাশে মানুষকে দাড়াতে হয়। আর তেমনই একজন ছিলেন পিরোজপুরের কৃতি সন্তান আলহাজ¦ আব্দুস্ সোবাহান (৭৫)। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী মৌলুভী সাইজুদ্দীনের বড় ছেলে আব্দুস্ সোবাহান। তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেও স¦প্ন দেখতেন তার গ্রামের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য একটি বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত করবেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম ও এলাকাবাসীর সহযোগিতায় আব্দুস্ সোবাহানের পাঁচ একর জায়গায় ১৯৯৫ সালে নির্মিত হয় তেজদাসকাঠী কলেজ। এলাকাবাসী কলেজটি তার নামে করতে চাইলেওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলন জেলা শাখার আয়োজনে বিভিন্ন উপজেলার নেতা-কর্মীদের নিয়ে ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকাল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা কার্যালয়ে যুব আন্দোলন পিরোজপুর জেলার সভাপতি মুহাম্মাদ মনিরুল হাসান এর সভাপতিত্বে ও এইচ,এম,জিয়াউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদশে এর জেলা সভাপতি মাওঃ মোঃ ইয়াহইয়া হাওলাদার ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাওঃ শেহাবউদ্দিন কাশেমী,সম্পাদক(বামুক) মুহাম্মাদ ছিদ্দুকুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ নজরুল আহসান পৌর সভাপতি আলহাজ¦ শেখ মুহাম্ম্দ ইলিয়াছ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনায় বখাটে গ্রেফতার
মঠবাড়িয়ায় এক স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনায় রাসেল হাসান (১৯) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। নির্যাতিত স্কুলছাত্রীর মা খালেদা বেগম অভিযুক্ত রাসেলসহ ৫জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত রাসেল উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের মৃত রফিকুল ইসলাম হিলুর ছেলে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের সদ্য এসএসসি পরীক্ষা দেয়া এক স্কুল ছাত্রীকে প্রতিবেশী বখাটে রাসেল দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে স্কুলছাত্রী রাজি না হওয়ায় গত ২৪ এপ্রিল স্কুলছাত্রী সন্ধ্যায় এশার নামাজের জন্য অজু করতে পুকুরে গেলেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মিল মালিকের বিরুদ্ধে নারী শ্রমিকদের শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ
মঠবাড়িয়ায় এক প্লাষ্টিক গুড়া করা মিল মালিকের বিরুদ্ধে একাধিক নারী শ্রমিকের শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠছে। এ ঘটনায় ওই মিলের কয়েক নারী শ্রমিক স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী পশ্চিম রাজপাড়া গ্রামের এক নারী শ্রমিক জানান, গত তিন মাস আগে বড়মাছুয়ার বাজারে ব্রীজ সংলগ্ন প্লাষ্টিক গুড়া করা মিলে প্রতিদিন দেড়’শত টাকা মজুরীতে কাজ নেন। ৭/৮মাস কাজ করার পর মিল মালিক শৈলেন বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তার সাথে কথায় কথায় দুর্ব্যবহার শুরু করেন। একদিন মিলে কাজ করার ফাঁকে ওই নারীকে লম্পট শৈলেন শ্লীলতাহানীর চেষ্টা ঘটায়।বিস্তারিত পড়ুন
ম্যানেজিং কমিটির সভাপতিতে আসাদুল কবিরের হ্যাট্রিক
আসাদুল কবির তালুকদার ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তৃতীয় বারের মত ঐ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মীর একেএম আবুল খায়েরের সভাপতিত্বে সভায় সদস্যদের ভোটে প্রতিষ্ঠাতা সদস্য আসাদুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য নাসির হায়দার, মিজানুর রহমান, রেজাউল কবির শিকদার, সেকান্দার আলী, শাহিনুর বেগম দাতা সদস্য রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মফিজুর রহমান, শাহনেওয়াজ পারভীন এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা।
চিতলমারীর ইউএনও সাঈদ আজাদ সেরা লেখক নির্বাচিত
‘শব্দঘর’ ঈদ সংখ্যায় দেশের তরুণ লেখকদের মধ্যে চিতলমারী’র ইউএনও সাঈদ আজাদের উপন্যাস ‘অগ্নিপ্রভাত’ সেরা লেখা হিসাবে নির্বাচিত হয়েছে। এ সাফল্যের জন্যে এলাকার লেখক-সাংবাদিক ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। জানা গেছে, বাগেরহাটের চিতলমারী উপজেলার ইউএনও সাঈদ আজাদ প্রশাসনিক নানা কাজের মাঝেও সাহিত্য চর্চা করে আসছেন। দৈনিক ইত্তেফাকসহ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও লিটম্যাগ এবং নানা মাসিক পত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হচ্ছে। এ বছর ঈদ সংখ্যায় শব্দঘর অন্যপ্রকাশ এর কথাশিল্পী অন্বেষণ কার্যক্রম-২ অংশগ্রহনকারী তরুণ লেখকদের পাঠানো পা-ুলিপি থেকে তাঁর লেখা ‘অগ্নিপ্রভাত’ সেরা উপন্যাস হিসাবে নির্বাচিত হওয়ায় এলাকার লেখক-সাংবাদিক ওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সড়কে এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্ক লরী উল্টে আহত ২
বাগেরহাটে রাস্তার পাশে উল্টে গেছে সাড়ে ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে একটি ট্যাঙ্ক লরি। গতকাল শনিবার ভোর রাতে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় যমুনা এলপি গ্যাসের ট্যাঙ্ক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে লরিটি ছিদ্র হয়ে গ্যাস বের হয়। লরির চালক করিম (৫০) ও চালকের সহযোগী শহিদ (২৫) আহত হয়েছেন। এদের মধ্যে শহিদকে খুলনা ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি বগুরায়। যমুনা এলপি গ্যাসের মোংলা প্লান্ট থেকে বগুরা প্লান্টে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে লরিটি। লরিটি উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এছাড়া জেলা প্রশাসন,বিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বেগম খালেদা জিয়ার জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। শনিবার সকালে পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এম. ডি বদিউজ্জামান শেখ রুবেলে নেতৃত্ব এ বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সরদার রাহাত নূর পরাগ, মাসুদ গাজী, লিমন হাওলাদার, আলাউদ্দিন, শুভ, রানা, সাব্বির, বায়জিদ, আমিনুল, সিয়ামসহ ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
