প্রধান সূচি

প্রশ্ন ফাঁস রোধে ব্যবস্থা গ্রহণের দাবীতে পিরোজপুরে মানববন্ধন

‘শিক্ষা খাতে সুশাসন ও মেধাভিত্তিক বাংলাদেশ, চাই পরীক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক।

রবিবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পিরোজপুরের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সনাক সদস্য মো. শাহ আলম শেখ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উত্তরায়ন যুব সংঘের নির্বাহী পরিচালক মো. নিয়াজ ফেরদৌস, ডাক দিয়ে যাই সংস্থার সমন্বয়কারী মো. শাহনেওয়াজ, সকলের জন্য কল্যাণ সংস্থার সমন্বয়কারী মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী মো. মহিউদ্দীন আকন্দ, স্বজন সদস্য তাসলিমা রশিদ, সাংবাদিক খালিদ আবু, ইয়েস ফ্রেন্ডস ও সনাক সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তাগন বলেন, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় প্রশ্ন ফাঁস। প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে মহামারী শুরু হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যাচ্ছে এবং তা মুহূর্তের মধ্যেই বিভিন্ন মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে। অনেক সময় আগাম ঘোষণা দিয়ে প্রশ্ন ফাঁস করা হচ্ছে। প্রশ্ন ফাঁসের কারণে শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে, পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। হতাশা দানা বাঁধছে তরুণ প্রজন্মের মাঝে। প্রশ্ন ফাঁসের ঘটনা দেশের পুরো শিক্ষাব্যবস্থাকেই বিপর্যস্ত করে তুলেছে, যা জাতির ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত।

বক্তারা বলেন, পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়া বড় ধরনের দুর্নীতি এবং এটি শিক্ষা খাতে সুশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। স্থানীয় বিদ্যালয়সমূহের শিক্ষকগণের মধ্যে কোচিং বানিজ্যের প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোচিং বন্ধ করুন। আর অভিভাবকদের পকেট কাটা বন্ধ করুন। পিরোজপুরের ১১টি কোচিং সেন্টারে সিলগালা করার কারণে বক্তাগণ প্রশাসনকে সাধুবাদ জানিয়ে বলেন প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুন। প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি শিক্ষক – শিক্ষার্থী – অভিভাবকসহ জনগণকে সচেতনহবার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial