প্রধান সূচি

অল্পের জন্য বেঁচে গেলেন ৩৫ যাত্রী

পিরোজপুর-পাথরঘাটা সড়কে কঁচা নদীর চরখালী ফেরিঘাটে মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ-১২৩২) ফেরির গ্যাংওয়ে থেকে নদীতে পড়ে যাওয়ার সময় গ্যাংওয়ের ওপর দাঁড়ানো থাকা মাছ বোঝাই একটি টমটমের কারণে অল্পের জন্য রক্ষা পায়।

আজ রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনার সময় বাসের মধ্যে কমপক্ষে ৩৫জন যাত্রী ছিলেন। বাসটি নদীতে না পরায় তারা জীবনে বেঁচে যায়।

এসময় প্রত্যক্ষ গ্যাংওয়ের ওপর দাঁড়ান ঝালকাঠী জেলার বৈদারাপুর গ্রামের বাদল (৪৫) নামের এক যাত্রী বাস চাপায় গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর বাস চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। ভান্ডারিয়া থানা পুলিশ বাসটি উদ্ধার করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial