প্রধান সূচি

Sunday, April 1st, 2018

 

নিজে দুর্নীতি মুক্ত হলে দেশ থেকে দুর্নীতি দূর হবে … জেলা প্রশাসক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে নিজে এবং পরিবারের ভিতর থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই দেশ ও সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই দুর্নীতি লাঘব হবে। নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে এখন থেকেই মনে প্রাণে প্রস্তুত করতে হবে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার বিকেলে মতবিনিময় সভা অনুর্ষ্ঠিত হয়। জেলা প্রশাসককের কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ২৭ দস্যুর আত্মসমর্পন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

এদেশে দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাই হবে না 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর শাসনামলে কোন দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাই এদেশে হবে না। যারা (যুব সমাজ) দেশের নেতৃত্ব দিবে তাদেরকে ধ্বংস করছে মাদক। আমরা এটা কখনও হতে দেব না। আপনারা যারা দেশে মাদক ব্যবসা করছেন তারা যদি ভাল না হন। খুব শীগ্রই আপনাদের কি পরিনতি হয় তা দেখতে পারবেন। আজ রবিবার বিকেল ৫টায় শহরের স্বাধীনতা উদ্যানে সুন্দরবনের ৩টি দস্যুবাহিনীর আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দস্যুদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যারা আত্মসমর্পন করেছেন তাদেরকে আমরা সব ধরণের সহযোগিতা করব। আপনাদের নামে যেসব মামলাবিস্তারিত পড়ুন


বাজারে তরমুজ

এই গরমে মৌসুমে ফল রসালো তরমুজ কার না পছন্দ। গরমে এক ফালি তরমুজ প্রাণে এনে দিতে পারে প্রশান্তি। কাউখালী দক্ষিন বাজারে তরমুজ সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। মৌসুমি ফল বাজারে আসায় ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। তবে দাম শুনে অনেকেই ফল না কিনেই ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ এতো আগে বেশি দামে মৌসুমি ফল কিনতে পেরে খুশি। তবে ক্রেতাদের কাছে অন্য ফলের তুলনায় তরমুজের কদর অনেক বেশি। আজ রবিবার কাউখালী বাজার থেকে ছবিটি তুলেছেন আমাদের কাউখালী প্রতিনিধি রবিউল হাসান রবিন।


পিরোজপুরে সততা সংঘের কর্মশালা

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সততা সংঘের বিষয়ে রবিবার সকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক মো.আবু সাইদ পিরোজপুর টাউন হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় পিরোজপুরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সততা সংঘের পরামর্শক কাউন্সিলের শিক্ষক সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির ছাত্র-কর্মকর্তারা অংশ নেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম মো. বুলবুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, টাউন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। কর্মশালার মূল বিষয়বস্তু উপস্থাপন করেনবিস্তারিত পড়ুন


কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় তীব্র ভাঙ্গন ॥ বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল

কাউখালীর সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় শনিবার দিবাগত গভীর রাত থেকে হঠাৎ করে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ভয়াবহ ভাঙনের মুখে পড়ে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের আমড়াজুড়ি-আশোয় ফেরিঘাট এবং দুই পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান বিলীনের আশঙ্কা দেখা দিয়েছে। ফেরীঘাটের  স্বরূপকাঠীর প্রান্তে আশোয়ায় ব্যাপক ভাঙ্গনের কবলে পড়ায় এ ঘাটে রবিবার সাময়িক পারাপার বিঘিœত হয়। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন। অপরদিকে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আমড়াজুড়ি ফেরীঘাট সংলগ্ন ব্যবসায়ীরা আতংকের মধ্যে রয়েছেন। এভাবে ভাঙ্গন চলতে থাকলে পিরোজপুর-স্বরূপকাঠী রুটের গাবখান চ্যানেলের আমড়াজুরী ফেরিঘাট যে কোন মূহুর্তে বন্ধ হয়ে যেতে পারে। স্বরূপকাঠী প্রান্তের আশোয়ায় শনিবারবিস্তারিত পড়ুন


প্রশ্ন ফাঁস রোধে ব্যবস্থা গ্রহণের দাবীতে পিরোজপুরে মানববন্ধন

‘শিক্ষা খাতে সুশাসন ও মেধাভিত্তিক বাংলাদেশ, চাই পরীক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণ’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক। রবিবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পিরোজপুরের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সনাক সদস্য মো. শাহ আলম শেখ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উত্তরায়ন যুব সংঘের নির্বাহী পরিচালক মো. নিয়াজ ফেরদৌস, ডাক দিয়ে যাই সংস্থার সমন্বয়কারী মো. শাহনেওয়াজ, সকলের জন্য কল্যাণ সংস্থার সমন্বয়কারী মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী মো. মহিউদ্দীন আকন্দ, স্বজন সদস্য তাসলিমা রশিদ, সাংবাদিক খালিদ আবু,বিস্তারিত পড়ুন


অল্পের জন্য বেঁচে গেলেন ৩৫ যাত্রী

পিরোজপুর-পাথরঘাটা সড়কে কঁচা নদীর চরখালী ফেরিঘাটে মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ-১২৩২) ফেরির গ্যাংওয়ে থেকে নদীতে পড়ে যাওয়ার সময় গ্যাংওয়ের ওপর দাঁড়ানো থাকা মাছ বোঝাই একটি টমটমের কারণে অল্পের জন্য রক্ষা পায়। আজ রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনার সময় বাসের মধ্যে কমপক্ষে ৩৫জন যাত্রী ছিলেন। বাসটি নদীতে না পরায় তারা জীবনে বেঁচে যায়। এসময় প্রত্যক্ষ গ্যাংওয়ের ওপর দাঁড়ান ঝালকাঠী জেলার বৈদারাপুর গ্রামের বাদল (৪৫) নামের এক যাত্রী বাস চাপায় গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর বাস চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। ভান্ডারিয়া থানা পুলিশ বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন


ঝুঁকিপূর্ন ব্রীজ দিয়ে পন্য বোঝাই গাড়ি চলাচল ॥ চাঁদা আদায়ের অভিযোগ

স্বরূপকাঠির পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের একটি ঝুঁকিপূর্ন ব্রীজ পার হতে কাঁচামাল বোঝাই গাড়ী থেকে চাঁদা বানিজ্যের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার স্বরূপকাঠি পৌরসভাধীন গণমান এলাকায় সওজের নির্মিত এ ঝুঁকিপূর্ন ব্রীজ পারাপারে গাড়ি প্রতি ৩শ’ থেকে ৪শ’ টাকা আদায় করা হচ্ছে। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিন ১৫ থেকে ২০টি কার্গো সার্ভিসের গাড়ীসহ কয়েকটি ছোট খাট পিকআপ গাড়ি মালামাল নিয়ে গণমান এলাকার ঝুঁকিপূর্ন ব্রীজটি থেকে চলাচল করে। এভাবে প্রতিদিন গাড়ী বোঝাই মালামাল ওই ঝুঁকিপূর্ন ব্রীজের উপর দিয়ে চলাচল অব্যাহত থাকলে দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। চাঁদাবাজদের জন্য ঝুঁকিপূর্ন ব্রীজটি ব্যবহারবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ভাতিজার আঘাতে চাচা আহত

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালীতে গতকাল রবিবার সকালে জমি নিয়ে বিরোধ এর জের ধরে আপন ভাইয়ের ছেলে শাহীন হাওলাদার ধারালো অস্ত্রের আঘাতে চাচা সাকায়েত হাওলাদার নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। এসময় তার স্ত্রী ফাতিমা বেগমও আহত হয়েছেন। আহত দম্পতিকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফাতিমা বেগম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে শাহীন হাওলদার ও তার বাবা মজিবর হাওলাদার ও শাহীন হাওলাদারের স্ত্রী নাসরিন বেগম তাদের ঘরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। এসময় তাকে কুঠার দিয়ে পিটিয়ে আহত করে। তার স্বামী সাকায়েত হাওলাদার রক্ষা করতে এলে তাকেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠির ঝাল মুড়ি বিক্রেতার স্ত্রীর আত্মহত্যা

স্বরূপকাঠিতে পারিবারিক অভাব অনটনের সইতে না পেরে তানিয়া বেগম (২৬) নামের এক ঝাল মুড়ি বিক্রেতার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। হত দরিদ্র তানিয়া দুই সন্তানের জননী। রবিবার দুপুরে স্বরূপকাঠি পৌর এলাকার জগন্নাথকাঠি গ্রামে ভাড়া বাসায় বসে তিনি আত্মহত্যা করেন। স্থানীয়রা তানিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। প্রতিবেশীরা জানান, নিহত তানিয়ার স্বামী হতদরিদ্র মো. লিটন মিয়া ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন। সম্প্রতি লিটন আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন এবং দায় দেনায় পড়েছেন। এই হতাশা সইতে না পেরে তানিয়া আত্মহত্যা করেছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial