Sunday, April 1st, 2018
বাগেরহাটের রামপালে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে দস্যু নিহত
বাগেরহাটের রামপাল উপজেলায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে হায়দার আলী (৩৫) নামে এক বনদস্যু নিহত হয়েছে। রামপাল উপজেলার কৈগরতাসকাটি গ্রামের সাপমারী তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় শনিবার গভীর রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে। র্যাব-৮ এর সিনিয়র ডিএডি আঃ খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এঘটনায় রামপাল থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত হায়দার সুন্দরবনের একটি বনদস্যু বহিনীর সক্রিয় সদস্য বলে দাবী করছে র্যাব। র্যাব-৮ এর সিনিয়র ডিএডি আঃ খালেক জানান, রবিবার স্বারাষ্টামন্ত্রীর আগমন উপলক্ষে রামপালের সাপমারী এলাকায় র্যাবের একটি টিম টহল দিতে থাকে। এ সময় ঐ এলাকায় গেলে গুলির শব্দ ও এলাকাবাসির চিৎকার শুনে ঘটনাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কৃষক নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের কচুয়ায় ভ্যান যোগে বাড়ি ফেরার পথে শাহীন শেখ (২৫) নামে এক কৃষক নেতাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯ টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কেজি স্কুলের সামনে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও কি কারনে শাহীনকে কুপিয়ে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি। নিহত শাহীন শেখ মঘিয়া ইউনিয়নের সহবতকাঠি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। শাহীন পেশায় একজন কৃষক ও কচুয়া উপজেলা তরমুজ চাষী সমিতির সভাপতি ছিলেন। নিহতের চাচা আব্দুল হালিম শেখ বলেন, আমার ভাতিজা শাহীন শেখ পেশায় একজনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটে পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার সকালে সচেতন নাগরিক কমিটিসহ সমমনা কয়েকটি সংগঠনের উদ্যেগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট সনাকের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, এডভোকেট রামকৃষ্ণ বসু, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, অধ্যাপক মোশারফ হোসেন, রিজিয়া পারভীন প্রমুখ।
সভাপতি রনি ॥ শেখ সজীব সাধারণ সম্পাদক
দক্ষিণবঙ্গ আয়কর আইনজীবি পরিষদের কার্য নির্বাহী কমিটি গঠন
“দক্ষিণবঙ্গ আয়কর আইনজীবি পরিষদ” কেন্দ্রীয় কমিটির সভাপতি বিবেক রায় (রনি) ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম (শেখ সজীব) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ঢাকা সেগুনবাগিচায় অস্থায়ী কার্যালয়ে এ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সহ-সভাপতি এড. মাজহারুল আনোয়ার উজ্জল, মো. খালিদ হোসেন, নাজিম উদ্দিন লিটন, বিপ্লব বড়াল। সহ-সাধারণ সম্পাদক পদে মানস মিত্র, এড. লিটন মিয়া, এড. নয়ন। সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ মানিক, সহ-সাংগঠনিক পদে মো. আব্দুর রহমান, মো. আব্দুর রহমান, পল্টু কীর্তনিয়া। দপ্তর সম্পাদক মো. শাহ জালাল, সহ-দপ্তর সম্পাদক সিকদার পলাশ। অর্থ সম্পাদক আল মিরাজ। সাংস্কৃতিক সম্পাদক শিমুল পারভীন। তথ্য গবেষণাবিস্তারিত পড়ুন
