সভাপতি দুলাল ॥ সাধারণ সম্পাদক হাসান
মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ক্লাব চত্বরে অনুষ্ঠিত এ নির্বাচনে দৈনিক ইত্তেফাকের মোংলা সংবাদদাতা এইচ এম দুলাল সভাপতি ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা আহসান হাবিব হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে বাংলা ভিশনের জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টিভি ও বাংলা ট্রিবিউনের আবুল হাসান, সাংগঠনিক পদে দিনকালের একরামুল হক, কোষাধ্যক্ষ পদে আঞ্চলিক দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিনের শফিকুল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন।
এর আগে নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদন্ধিতায় তিনজন যথাক্রমে প্রথম আলো প্রতিনিধি সুমেল সারাফত, মোহনা টিভি’র সবুজ হাওলাদার এবং সংগ্রামের মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোংলা সরকারী কলেজের সাবেক অধ্যাক্ষ সুনিল কুমার বিশ্বাস।
