Friday, March 30th, 2018
নাজিরপুরের একটি পরিবারকে দেশ ছাড়ার হুমকির অভিযোগ
নাজিরপুরের এক হিন্দু পরিবারকে দেশ ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার হরিপাগলা গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মন্ডলের ছেলে সুকুমার মন্ডল বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানায় অভিযোগ দাখিল করেছেন। থানার অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামের আব্দুল মান্নান মৃধার ছেলে বেলায়েত হোসেন মৃধা বিগত কয়েক মাস যাবত সুরেন্দ্র নাথ মন্ডলের ভোগদখলীয় রেকর্ডীয় ২৭ শতক সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা করে। এ ঘটনা ভুক্তভোগী পরিবারটি স্থানীয়দের জানালে পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের নেতৃত্বে কয়েকদফা শালিস বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন
নাজিরপুরে মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
নাজিরপুরে মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। সম্প্রতি উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামে মন্দির ভাংচুরের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে যুগিয়া খেয়াঘাট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। স্থানীয় অতুল চন্দ্র শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শিংখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ মিস্ত্রী, শিক্ষক আশুতোষ মিস্ত্রী, সুখময় বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য নাসিম শেখ, পঞ্চগ্রাম সনাতনী পরিষদের সভাপতি রুবেল মিত্র প্রমুখ। মানববন্ধনে বক্তারা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে দুর্বৃত্তরা স্থানীয় যুগিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের সার্বজনিনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে পত্তাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি গঠন
ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেদী হাসান সুমনকে আহ্বায়ক ও মোঃ সোহাগ শেখকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য মাহামুদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল মোর্শেদ কিসলু গাজী সহ কমিটির নবাগত সদস্য বৃন্দ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য মাহামুদুর রহমান সোহেল নতুন এই কমিটির সকলকে শুভেচ্ছা জানান এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করারবিস্তারিত পড়ুন
সভাপতি দুলাল ॥ সাধারণ সম্পাদক হাসান
মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ক্লাব চত্বরে অনুষ্ঠিত এ নির্বাচনে দৈনিক ইত্তেফাকের মোংলা সংবাদদাতা এইচ এম দুলাল সভাপতি ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা আহসান হাবিব হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে বাংলা ভিশনের জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে একুশে টিভি ও বাংলা ট্রিবিউনের আবুল হাসান, সাংগঠনিক পদে দিনকালের একরামুল হক, কোষাধ্যক্ষ পদে আঞ্চলিক দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিনের শফিকুল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন। এর আগে নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদন্ধিতায় তিনজন যথাক্রমে প্রথম আলো প্রতিনিধি সুমেল সারাফত, মোহনা টিভি’রবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৭
বাগেরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের হাসেম খাঁর হাট এলাকায় পিকআপের ধাক্কায় সুমন শেখ (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় কবিরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। নিহত সুমন শেখ মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা এলাকার শেখ নুরুল হকের ছেলে। অন্যদিকে, শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় টমটম উল্টে ৬ পূণ্যার্থী গুরুতর আহত হয়েছেন। মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালীর গোপালসাধুর মেলা থেকে বাড়ী ফেরার পথে শুক্রবার দপুরে শরণখোলার ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, গজেন হালদারবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বেনাপোলগামী পরিবহনে ডাকাতি ॥ আহত ১৩
বাগেরহাট সদর উপজেলার বারাকপুর শ্রীঘাট এলাকায় যাত্রীবাহি একটি পরিবহনে যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে কুয়াকাটা থেকে বেনাপোলগামী কুয়াকাটা এক্সপ্রেসে নামের একটি পরিবহনে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা পরিবহনে থাকা ১৩ যাত্রীকে কুপিয়ে গুরুত্বর আহত করে তাদের সর্বস্ব লুটে নেয়। আহতদের মধ্যে ৯ জনকে শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবহনটি থেকে যাত্রীরা সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টায় বাসটি বেনাপোলের উদ্দেশ্যে কুয়াকাটা থেকে রওনা হয়। রাত আড়াইটার দিকে বাগেরহাটের বারাকপুর এলাকায় পৌঁছালে ১০ জন যাত্রী হঠাৎ ছুরি ও আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়ে। তারা অন্যবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ভাষা সৈনিক মোর্শারফ আলীর স্মরণসভা
বাগেরহাটে বিশিষ্ট ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মীর মোশাররফ আলীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রেল রোডস্থ মরহুমের নিজ বাড়ির প্রাঙ্গনে তাঁর জামাতা প্রাক্তন সংসদ সদস্য অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারুর সভাপতিত্বে এ স্মরণ সভায় বক্তব্য রাখেন এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অধ্যাপক মোজাফফর হোসেন, জেলা বারের সভাপতি ডঃ এ. কে আজাদ ফিরোজ টিপু, প্রাক্তন সভাপতি এ্যাড: মোজাফফর হোসেন, এ্যাড: শাহ-ই আলম বাচ্চু, মরহুমের মেয়ে ফরিদা আক্তার লুচি, অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, সম্পাদক এ. বাকী তালুকদার, এ্যাড: মোস্তাহিদুল ইসলাম, ফকির মোস্তাফিজুল হক, এ্যাড:বিস্তারিত পড়ুন
চিতলমারীতে প্রকাশ্যে যুবকের ওপর হামলা
বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে এক হিন্দু যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি দোকানঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাবুয়ানা গ্রামের মনিমোহন কির্ত্তুনীয়ার পুত্র স্বপন কুমার কির্ত্তুনীয়া (২৫) পার্শ্ববর্তী শুধন্য বাড়ৈ’র চায়ের দোকানে চা খেতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে বাবুয়ানা গ্রামের মৃত সুলতান মাঝির পুত্র আজিজুল মাঝি, কাজল মাঝি, মঞ্জুর মাঝি, ইস্রাফিলবিস্তারিত পড়ুন
বাগেরহাটের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের স্বর্ণপদক লাভ
বাগেরহাটের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীরা স্পেশাল অলিম্পিক গেমসে নিয়মিত অংশ নিয়ে স্বর্ণপদক লাভ করছে। শুক্রবার সকালে সোসাইটি ফর ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএবল্ড (সুইড) বাগেরহাট জেলা শাখার বার্ষিক সাধারন সভায় বক্তারা এজন্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের ও প্রশংসা করেন। সুইড বাগেরহাটের সভাপতি ও মৎস্য-প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি’র সভাপতিত্বে সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনওয়ারুজ্জামান হুসি। বাগেরহাট শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে সুইড বাগেরহাট জেলা শাখার বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটেরবিস্তারিত পড়ুন
কচুয়ায় মৎস্য ঘের ব্যবসায়ীর আত্মহত্যা
কচুয়ায় শুক্রবার সকালে এক মৎস্য ঘের ব্যবসায়ী নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। ঐ মৎস্য ঘের ব্যবসায়ী আঃ মান্নান (৫৫) কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের মৃতঃ আব্দুল রাজ্জাক শিকদারের ছেলে। এ ব্যাপারে মান্নানের ভাই সেলিম বাদি হয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দাখিল করেছে। পুলিশ সুত্রে জানা যায়, মান্নান প্রতি দিনেরমত বৃহষ্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। কিন্তু শুক্রবার সকাল ৬টার দিকে বাড়ির পূর্ব পাশে ছবেদা গাছের ডালে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলতে দেখে প্রতিবেশিরা চিৎকার দেয় সবাই জড়ো হয়ে মান্নানকে ঝুলন্ত অবস্থা থেকে নামালে মৃত দেখতে পায়।
