প্রধান সূচি

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৭

বাগেরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের হাসেম খাঁর হাট এলাকায় পিকআপের ধাক্কায় সুমন শেখ (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় কবিরুল ইসলাম নামে আরও একজন আহত হয়েছেন। নিহত সুমন শেখ মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা এলাকার শেখ নুরুল হকের ছেলে।

অন্যদিকে, শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় টমটম উল্টে ৬ পূণ্যার্থী গুরুতর আহত হয়েছেন। মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালীর গোপালসাধুর মেলা থেকে বাড়ী ফেরার পথে শুক্রবার দপুরে শরণখোলার ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, গজেন হালদার (৮০), কল্পপনা রাণী (৩০), অনিতা রাণী (৩৫), ভারতী রাণী (৪০) শিমু রাণী (২৬) ও শিপন হালদার (৩০)। গুরুতর আহত সবার বাড়ি শরণখোলা উপজেলা ধানসাগর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামে। তাদের শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, মোরেলগঞ্জ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অজ্ঞাত পিকআপ দুই মোটর আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুমনের মৃত্যু হয় এবং অপর আরোহী কবির আহত হন। আহত কবিরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিকআপটিকে আটকের চেষ্টা চলছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্ত বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial