বাগেরহাটে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে র্যালী অনুষ্ঠিত
“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই শ্লোগান নিয়ে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮ উপলক্ষে বাগেরহাটে র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শুক্রবার বিকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালীতে সচেতন নাগরীক কমিটির সভাপতি ও পরিবেশবিদ প্রফেসর চৌধূরী আব্দুর রব, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বাকি তালুকদার ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, চ্যানেল আই এর বাগেরহাট প্রতিনিধি অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, মোঃ ইয়ামিন আলী, হেদায়েত হোসেন লিটন , মীর জায়েসী আশরাফী জেমস, এস. এস. সোহান, আলামিন খান সুমন, মোঃ ইমরান হোসেন, এ্যাডঃ প্রতাপ মন্ডলসহ সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতি কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
