প্রধান সূচি

Friday, January 5th, 2018

 

পিরোজপুরে জেলা আওয়ামীলীগের গণতন্ত্র মুক্ত দিবস পালিত

গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে পিরোজপুরে মিছিল ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বিলাস চত্ত্বরে পথসভায় মিলিত হয়। সথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক খান বাদশা, পৌর আওয়ামীলীগের সভাপতি খান মোঃ আলাউদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান। এ সময় বক্তারা বলেন, ২০১৪ সালের ৫বিস্তারিত পড়ুন


প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে আনসার ও ভিডিপি’র র‌্যালী

“ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই” প্রতিপাদ্য এই শ্লোগানকে সামনে রেখে ভিডিপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ও ৩৮ তম জাতীয় সমাবেশ সফল করতে পিরোজপুর জেলায় বিভিন্ন কর্মসূচী পালন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে পিরোজপুর বঙ্গবন্ধু চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন ভিডিপির জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা, উপজেলা প্রশিক্ষিকা খাদিজা বেগম, কাউখালী প্রশিক্ষিকা কনিকা শিকদার, পুরুষ প্রশিক্ষক কাজী কবিরুদ্দিন, শেখ রাজিব আহম্মেদসহ উপজেলা প্রশিক্ষকবৃন্দ, ভিডিপিরবিস্তারিত পড়ুন


বিএনপির গণতন্ত্র হত্যা দিবসে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ

বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়  বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, এলিজা জামানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে নব্য বাকশালী কায়দায় দেশ শাসন করছে শেখ হাসিনার সরকার। তাই ৫বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নাগরিক সমাজের উদ্যোগে দোয়া মোনাজাত

 আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) কে পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব দেয়ায় ভান্ডারিয়া নাগরিক সমাজের উদ্যোগে গতকাল শুক্রবার জুমা নামাজ শেষে বাজারের বড় মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজের অন্যতম নেতা জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, পৌর কাউন্সিলর মোঃ জালাল সিকদার, প্রবীণ ব্যবসায়ী মোঃ আলমগীর জোমাদ্দার,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে গাঁজাসহ ডিশ ব্যবসায়ী গ্রেপ্তার

ইন্দুরকানীতে গাজাসহ এক ডিশ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইন্দুরকানী থানার এস.আই আজিজুল ও এ.এস.আই কামাল হোসেনের নেতৃত্বে উপজেলার চন্ডিপুর বাজারে অভিযান চালিয়ে ডিশ ব্যবসায়ী (ক্যাবল টিভি) জুয়েল মৃধা (৩৮) কে গাজাসহ আটক করে। আটককৃত জুয়েল উপজেলার চন্ডিপুর গ্রামের শাহ আলম বাদশা মৃধার ছেলে। সে দির্ঘদিন ধরে ওই এলাকায় গাজাসহ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। শুক্রবার পুলিশ জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে।


ইন্দুরকানীতে গণতন্ত্রের বিজয় দিবস পালিত

ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে পুনরায় আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আওযামীলীগের সভাপতি এ্যাড. এম. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাওলানা শাহ আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, মাহবুবুল আলম ফকির, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মেহেদী হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, ছাত্রলীগ সভাপতি এইচ এম শাহীন প্রমুখ।


ইউপি সদস্যকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে

মঠবাড়িয়ায় এলাকাবাসীর বিক্ষোভ

মঠবাড়িয়া উপজেলার ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস তালুকদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দু’পা ও এক হাত গুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় তুষখালী বাজার হয়ে বিক্ষোভ মিছিলটি উদয়তাঁরা বুড়িরচর গ্রামের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শেষে তুষখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া বেপারীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ধানীসাফা বন্দর বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা মেম্বর এ্যাসোসিয়েসনের সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন,বিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভা অনুষ্ঠিত

জাকের পার্টির পবিত্র বিশ^ উরস শরীফ ২০১৮ উপলক্ষ্যে পিরোজপুরে প্রচার মিছিল ও কেন্দ্রীয় মিশন সভার আয়োজন করেছে জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার দুপুরে একটি প্রচার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেয়ামদ্দিন স্কুল মাঠে আয়োজিত কেন্দ্রীয় মিশন সভায় মিলিত হয়। জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টর সভাপতি মোঃ ফরহাদ আহমেদ সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রবিউল ইসলাম রবি। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এডভোকেট জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আজিজুল হক, ফয়েজ উল-বারী, স্বপন মাহমুদ প্রমুখ।


বাগেরহাটে গণতন্ত্র রক্ষা দিবসে আওয়ামী লীগের আনন্দ মিছিল

 গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে শহরে রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলরোড বাদল চত্বরে এসে শেষ হয়। আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফকরুল আলম সাহেব, মীর ফজলে সাঈদ ডাবলু, মোঃ ফিরোজুল ইসলাম, অম্বরিশ রায়, এ্যাডঃ ফরিদ উদ্দীন আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখবিস্তারিত পড়ুন


বাগেরহাটে চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই শ্লোগান নিয়ে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮ উপলক্ষে বাগেরহাটে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শুক্রবার বিকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালীতে সচেতন নাগরীক কমিটির সভাপতি ও পরিবেশবিদ প্রফেসর চৌধূরী আব্দুর রব, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বাকি তালুকদার ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, চ্যানেল আই এর বাগেরহাট প্রতিনিধি অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, সাংবাদিক মোঃ কামরুজ্জামান, মোঃ ইয়ামিন আলী, হেদায়েত হোসেন লিটন , মীর জায়েসী আশরাফীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial