Friday, January 5th, 2018
নাজিরপুরের খেজুরতলা বাজারে অগ্নিকান্ড ॥ ১৬ দোকান পুড়ে ছাই
পিরোজপুরের নাজিরপুর উপজেলার খেজুরতলা বাজারে এক অগ্নিকান্ডে ১৬টি দোকান ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিন টার দিকে বাজারের একটি লন্ডির দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। অগ্নিকান্ডে বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী শেখমাটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সালাউদ্দিন রিন্টু’র ব্যবসা প্রতিষ্ঠানও পুড়ে গেছে। রিন্টু জানান, দোকানে দু’দিন আগে কীটনাশক ও সারসহ ৯ লাখ টাকার মালামাল তোলা হয়। আগুনে সব পড়ে গেছে। বাজারের ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ জানান, আগুনে কোটি টাকারও উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
