প্রধান সূচি

বাগেরহাটে গণতন্ত্র রক্ষা দিবসে আওয়ামী লীগের আনন্দ মিছিল

 গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে শহরে রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলরোড বাদল চত্বরে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা সরদার ফকরুল আলম সাহেব, মীর ফজলে সাঈদ ডাবলু, মোঃ ফিরোজুল ইসলাম, অম্বরিশ রায়, এ্যাডঃ ফরিদ উদ্দীন আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ মোল্লা দোলন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, জেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল বাকি তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফী জেম, লিটন সরকার, ফারুক তালুকদার, মহিলালীগ নেত্রী এ্যাডঃ শরিফা খানম, তালুকদার রিনা সুলতানা, এ্যাডঃ লুনা সিদ্দিকী প্রমুখ।

এসময় সংক্ষিপ্ত এক পথসভায় বক্তারা, ৫ই জানুয়ারীর নির্বাচনে গনতন্ত্র রক্ষার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial