ভান্ডারিয়ায় নাগরিক সমাজের উদ্যোগে দোয়া মোনাজাত
আধুনিক দক্ষিণ বাংলার রূপকার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) কে পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব দেয়ায় ভান্ডারিয়া নাগরিক সমাজের উদ্যোগে গতকাল শুক্রবার জুমা নামাজ শেষে বাজারের বড় মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজের অন্যতম নেতা জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, পৌর কাউন্সিলর মোঃ জালাল সিকদার, প্রবীণ ব্যবসায়ী মোঃ আলমগীর জোমাদ্দার, মোঃ দুলাল সরদার, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীসহ মুসুল্লীগণ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা মুফতী জাকারিয়া।
