প্রধান সূচি

পাইকগাছা কলেজ রোভার স্কাউটের জলসা ও দীক্ষা অনুষ্ঠান

পাইকগাছা কলেজ রোভার স্কাউটের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে খুলনা জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার ও অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বানু ডলি। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, খুলনা জেলা রোভার স্কাউট প্রতিনিধি জিএমএম আজাহারুল ইসলাম, রোভার স্কাউট লিডার মোমিন উদ্দীন, প্রভাষক সুষ্মিতা সরকার, হারুন-অর-রশীদ, লিলিমা খাতুন, মল্লিকা অধিকারী, মাহবুবা নাজনীন ইরানী, আব্দুর রাজ্জাক বুলি, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, মোবারক হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর।

বক্তব্য রাখেন, শিক্ষার্থী এরশাদ হোসেন, পম্পা সরদার, আল-আমিন মোড়ল ও আফরোজা সুলতানা। অনুষ্ঠানে ১৫জন রোভার ও ৭জন গার্লস রোভারকে দীক্ষা প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial