Wednesday, December 13th, 2017
ভিলেজ ইলেকট্রিশিয়ান পদে নতুন লোক নিয়োগ
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে হাইকোটের্র আদেশ অম্যান্য করার অভিযোগ
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে হাইকোটের্র আদেশ অম্যান্য করে ভিলেজ ইলেকট্রিশিয়ান পদে নতুন লোক নিয়োগ করে এবং তাদের প্রশিক্ষণ দিয়ে কাজ করানো অভিযোগ উঠেছে। অবৈধ অর্থের বিনিময়ে পূর্বের নিয়োগকৃতদের পাশ কাটিয়ে নতুন লোক নিয়োগ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবোর্ড) এর অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক সগীর। বক্তব্য রাখেন, জেলা সভাপতি মোঃ এনামুল ফকির, বরিশাল বিভাগীয় সিনিয়র যুগ্ন সাধারণবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরে থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুর ২ টার দিকে পিরোজপুর শহরতলীর খামকাটা এলাকা থেকে সাইফুল সেখ (৩৫) এবং জসিম খান (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাইফুল শহরতলীর কুমারখালী এলাকার মৃত হাই সেখের ছেলে এবং জসিম খামকাটা এলাকার আব্দুস সত্তার খানের ছেলে। অন্যদিকে, পিরোজপুর থানার এসআই আমিনুল ইসলাম ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার রাতে সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আরিফ সিকদার (২৩) এবংবিস্তারিত পড়ুন
চির ভাস্বর বুদ্ধিজীবী দিবস
১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ট সন্তানদের হারানোর দিন। বাঙ্গালী জাতীর সবচেয়ে বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জনের দু’দিন আগে পরাজয় আসন্ন বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশের দোসোরদের সহযোগিতায় ১৪ ডিসেম্বর সম্মুখ সারীর বাঙ্গালী বুদ্ধিজীবী ও পেশাজীবীদের অপহরণ করে নির্মামভাবে হত্যা করে। বাঙ্গালী জাতিকে যখন আর পরাধীন করে রাখা সম্ভব নয় বুঝে এ জাতির মেধাশূন্য করার নির্মম চক্রান্তে বর্বর পাকিস্তানীরা নারকীয় হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী বাঙ্গালী জাতির হাজারো শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, সাংবাদিক,বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জলবায়ু সহিষ্ণু মৎস্য উপকরণ বিতরণ
জেলার ভান্ডারিয়ায় বুধবার দুপুরে নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইউএনডিপির সহোযোগিতায় উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়ন কমিউনিটিভিত্তিক অভিযোজন (আইসিবিএ- এআর) জিইএফ জলবায়ু সহিষ্ণ তেলিখালী, নদমুলা ও ধাওয়া এ তিন ইউনিয়নের ৬০জন মৎস্য খামারির মাঝে জন প্রতি ৩ বস্তা খাবার, চুনা ৮ কেজি, ইউরিয়া ৮ কেজি ও টিএসপি ৭ মৎস্য উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল,বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা !
স্বরূপকাঠীতে প্রেমের সম্পর্ক নিয়ে স্বামীর দাবীতে সারেংকাঠি ইউপির সাবেক সদস্য অনুপ বিশ্বাসের ঘরে স্মৃতি রানী (৩০) নামের তিন মাসের এক অন্তঃসত্ত্বা এক নারী উঠে অবস্থান করছেন। মঙ্গলবার রাতে গোবিন্দগুহকাঠি গ্রামে এ ঘটনা ঘটার পর অনুপ বিশ্বাস গাঢাকা দেয়। ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। বুধবার দুপুরে এস আই আলমগীরের নেতৃত্বে একদল পুলিশ স্মৃতি রানীকে থানায় নিয়ে আসেন। এস আই আলমগীর জানান, স্থানীয় ইউপির চেয়ারম্যান মো. সায়েম শেখ স্থানীয়ভাবে বিষয়টির মিমাংসার আশ্বাস দিলে ওইদিন বিকেলে স্মৃতিকে চেয়ারম্যানের কাছে পুনরায় ফেরত পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
অধ্যক্ষ সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় আলমগীর হোসেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, আমাদের শিক্ষক নেতাকে অচিরেই মুক্তি না দিলে সারাদেশের শিক্ষক সমাজ কঠিন আন্দোলনের মাধ্যমে নেতাকে জেল থেকে মুক্ত করে আনা হবে ।
মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে বুধবার বিকেলে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠি হয়েছে। স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে. এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ, সহকারী পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, কলেজ অধ্যক্ষ আজীম-উল-হক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, ভারপ্রাপ্ত পৌর মেয়র মঞ্জুর রহমান শিকদার প্রমুখ।
বাগেরহাটের বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভগুলো রয়েছে অযত্ন অবহেলায়
বাগেরহাটে মহান মুক্তিযুদ্ধের সাক্ষী হিসেবে চিিহ্নত বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভগুলো সারা বছর অযত্ন অবহেলায় পড়ে থাকে। সঠিকভাবে এগুলো সংরক্ষণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা, রাজনীতিক ও শিক্ষার্থীরা। তারা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক কোন দিবস আসলেই শুধু ওই বধ্যভূমি, স্মৃতিস্তম্ভগুলো ধুঁয়ে-মুছে তাতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসের কয়েকদিন যেতে না যেতেই তা আমরা ভুলে যাই। যা আগামী প্রজন্মের জন্য খুবই দুঃখজনক বলে মনে করেন ওই যোদ্ধারা। তাই বাগেরহাটের বধ্যভূমি ও শহীদদের স্মৃতিস্তম্ভগুলো সংরক্ষণ করার দাবি জানিয়েছেন তারা। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের দোসর রজ্জব আলী ফকিরের রাজাকার বাহিনীবিস্তারিত পড়ুন
কচুয়া উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
কচুয়া উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার,বিস্তারিত পড়ুন
মোংলার দিগরাজে চিংড়ি ঘের জবর দখলের পায়তারা
মোংলার দিগরাজ এলাকায় একটি চিংড়ি ঘের জবর দখলে নেয়ার চেষ্টা ও হুমিক-ধামকির অভিযোগ উঠেছে প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘের দখলের পায়তারার ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মোংলা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার দিগরাজের বিদ্যারবাহন এলাকার আব্বাস জোমাদ্দার তার নিজ ক্রয়কৃত জমিতে (৭১ শতক) বিগত ১০/১১ বছর ধরে চিংড়ি চাষ করে আসছেন। কিন্তু প্রতিবেশী সুজাতা দাস, সজল দাস ও সবুজ দাস তাদের লোকজন নিয়ে ওই চিংড়ি ঘেরটি দখলের জন্য বিভিন্ন সময় একাধিকবার হামলা ও চেষ্টা চালায়। ঘের দখলের বিষয়ে সম্প্রতি স্থানীয় সালিশ মিমাংসায় সুজাতাবিস্তারিত পড়ুন
