মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে বুধবার বিকেলে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠি হয়েছে।
স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে. এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ, সহকারী পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, কলেজ অধ্যক্ষ আজীম-উল-হক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, ভারপ্রাপ্ত পৌর মেয়র মঞ্জুর রহমান শিকদার প্রমুখ।
Please follow and like us:
« বাগেরহাটের বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভগুলো রয়েছে অযত্ন অবহেলায় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) অধ্যক্ষ সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন »
