কচুয়া উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
কচুয়া উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ বুধবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কচুয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানিক অধিকারী, অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির, জেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আঃ মান্নান, সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস।
অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক প্রধান শিক্ষক সলিল বরন পাইকের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তুষার রায় রনি, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মীর আওসাফুর রহমান মারুফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুপার্থ কুমার মন্ডল, শিক্ষক তপন কুমার সাহা, শিক্ষক সুদেপ কুমার প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান শিক্ষক সুপার্থ কুমার মন্ডলকে সভাপতি, প্রধান শিক্ষক সলিল বরন পাইককে সাধারণ সম্পাদক ও শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কচুয়া উপজেলা শিক্ষক সমিতি গঠিত হয়।
