প্রধান সূচি

পাইকগাছার হাড়িয়া সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন

বুধবার সকালে পাইকগাছার হাড়িয়ার সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। সামাজিক বনায়ন প্রকল্পের উদ্যোগে শিবসা নদীর পূর্বপাশের হাড়িয়া পুরানো খেয়াঘাট হতে ফসিয়ার সাহেবের পাঁকাঘাট পর্যন্ত প্রায় ১২ হেক্টর জমিতে গোলপাতা, কেঁওড়া, উড়া, বাইন গাছ রোপন করা হয়েছে।

বনায়ন প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, হাড়িয়া সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি গৌতম কুমার রায়, সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সদস্য কুমার কৃষ্ণ রায়, অমৃত রায়, কামরুল হাওলাদার, মালেক হাওলাদার, ফজলু হাওলাদার, কালাম মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী পাইকগাছার ৪টি সামাজিক বনায়ন প্রকল্পের মধ্যে ৪নং হাড়িয়া বনায়ন প্রকল্পটি গাছ পালায় পরিপূর্ণ প্রকল্প কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial