প্রধান সূচি

সাংবাদিকদের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভার শুরুতে পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম। এসময় প্রতিরোধ কমিটির গৃহীত বিভিন্ন কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ প্রতিষ্ঠা, সততা স্টোর স্থাপনসহ দুদকের বিভিন্ন কাজ নিয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

সভায় সাংবাদিকদের মধ্যে গৌতম চৌধুরী, তানভীর আহমদ, শিরিনা আফরোজ, মিজানুর রহমান, খেলাফত হোসেন খসরু, জিয়াউল হক, হাবিবুর রহমান, এ কে এম ফয়সাল প্রিন্স, হাসিবুল ইসলাম হাসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোল্লা লিয়াকত আলী ধন্যবাদমুলক বক্তব্য রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial