প্রধান সূচি

Tuesday, November 28th, 2017

 

সাংবাদিকদের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভার শুরুতে পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম। এসময় প্রতিরোধ কমিটির গৃহীত বিভিন্ন কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ প্রতিষ্ঠা, সততা স্টোর স্থাপনসহ দুদকের বিভিন্ন কাজ নিয়ে সাংবাদিকদের অবহিত করা হয়। সভায় সাংবাদিকদের মধ্যে গৌতম চৌধুরী, তানভীর আহমদ, শিরিনা আফরোজ, মিজানুর রহমান, খেলাফত হোসেন খসরু, জিয়াউল হক, হাবিবুর রহমান, এ কে এম ফয়সাল প্রিন্স, হাসিবুল ইসলামবিস্তারিত পড়ুন


পিরোজপুরে কিং ব্যান্ড সিমেন্ট রাজমিস্ত্রী কর্মশালা অনুষ্ঠিত

স্বপ্ন পূরনে আমরা এই শ্লোগানে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের কিং ব্যান্ড সিমেন্ট রাজমিস্ত্রী কর্মশালা। সোমবার রাতে শহরের পিটিআই এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কিং ব্যন্ড সিমেন্ট সম্পর্কে মাঠপর্যায়ে রাজমিস্ত্রীদের সঠিক ধারনা ও এর গুনাগুন প্রচারের  জন্য এ আয়োজন। রাজমিস্ত্রীদের কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্যান্ড সিমেন্ট কোম্পানীর ডিজিএম (ওয়েষ্ট জোন) আঃ লতিফ, ডিভিশনাল সেলস ম্যানেজার কবির আহমেদ, পিরোজপুরের এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান। এছাড়া জেলার কিং ব্যান্ড সিমেন্টের পরিবেশকগন উপস্থিত ছিলেন। কর্মশালায় মিস্ত্রীদের সামনে সিমেন্টের নানা গুনাগুন তুলে ধরেন কোম্পানির টেকনিক্যাল কর্মকর্তা মোঃ কাওসার।


নাজিরপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নাজিরপুর উপজেলায় নয়ন দাস ও নয়ন সিকদার নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নয়ন দাস উপজেলার জয়পুর গ্রামের বলাই দাসের ছেলে এবং নয়ন সিকদার একই গ্রামের নিরঞ্জন সিকদারের ছেলে। নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে তাদের উপজেলার শ্রীরামকাঠি বন্দর সড়কের দুলাল হালদারের বাড়ির সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।


ইন্দুরকানীতে অস্বচ্ছল প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান্নোয়নে কর্মশালা

ইন্দুরকানীতে অস্বচ্ছল প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান্নোয়নে ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অস্বচ্ছল প্রবীণ জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে উদ্দীপন ও পিকেএসএফ এর আর্থিক সহযোগীতায় তাদের মানোন্নয়ন শীর্ষক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আলোকে উপজেলার পত্তাশী ইউনিয়নে ২দিন করে ৩টি ব্যাচে ৮১ জনকে ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে গঠিত প্রবীন কমিটিগুলোর সদস্যদের কর্মসূচীর বিষয়ে ধারণা ও তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উদ্দীপন পিরোজপুর ট্রেনিং সেন্টার ইনচার্জ সৈয়দ জামিউল হাসান এবং উদ্দীপন পাড়েরহাট শাখার প্রচীন জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচীর সমন্বয়কারী আল মামুন মল্লিক।


অবশেষে ইন্দুরকানীর জড়াজীর্ণ বিদ্যালয় ভবন সংস্কারে উপজেলা পরিষদের অনুদান

জড়াজীর্ণ ভবনে এক বছর ধরে পাঠদান ব্যাহত হওয়ার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ কার কাছ থেকে কোন সহযোগীতা পায়নি। অবশেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিদ্যালয়টির দুর্দশা দেখে এবং কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থে পাঠদান অব্যাহত রাখার জন্য সহযোগীতার হাত বাড়াল। মঙ্গলবার উপজেলার ৬ নং পশ্চিম চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জড়াজীর্ণ ভবনটি সংস্কারের জন্য ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। বিদ্যালয়ে উপস্থিত হয়ে অনুদানের চেক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, জমিদাতা সদস্য শংকর ডাকুয়া, প্রধান শিক্ষক মনজিলা খাতুন প্রমুখ। এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এক বছরবিস্তারিত পড়ুন


কাউখালীতে যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

কাউখালীতে তৃণমূলের মতামত ছাড়াই কেন্দ্র থেকে দেয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিল দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগের একাংশ ও যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ঘোষিত কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার কাউখালী  যুবলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবলীগের সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার বলেন, তৃণমূলের নিবেদিত নেতাকর্মীদের পরিবর্তে আওয়ামীলীগের নীতি আদর্শের সাথে যাদের কোন নুনঃতম সম্পর্ক নেই সেইসব লোক দিয়ে কমিটি গঠন করে যুবলীগকে বিতর্কিত করা হচ্ছে। এসব লোক কখনো আওয়ামীলীগের পক্ষে কাজ করেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলা আহ্বায়ক কমিটি প্রকাশ পেয়েছে। ২২ নভেম্বর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাটকা ধরায় জেলেকে জরিমানা

কাউখালীর সন্ধ্যা নদীতে জাটকা ধরার দায়ে এক জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এ জরিমানা করেন। দন্ডিত জেলে পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া গ্রামের লুৎফর শেখের ছেলে পারভেজ শেখ (২০)। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, দুপুরে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ উপজেলার সন্ধ্যা নদীর বাদামতলা নামক স্থানে এলাকায় অভিযান চালায়। এসময় এক লাখ টাকা মুল্যের অবৈধ বাধা জাল, কারেন্ট জাল ও নেট জালসহ প্রায় ৫ হাজার রেনু পোনাসহ একজন জেলেকে আটক করেন। এসময় আটক জেলে পারভেজকেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠির দুই মাদকসেবীর কারাদন্ড

স্বরূপকাঠিতে মাদক সেবনের অভিযোগে মোঃ ইমরান হোসেন (১৯) ও মোঃ মেহেদি হাসান (১৮) নামের দুই যুবককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওসার হোসেন। ইমরান উপজেলার মাগুরা গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে এবং মেহেদি একই গ্রামের মোস্তফা কামালের পুত্র। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সঞ্জীব কুমার পাহলান ও এ এস আই মঞ্জুরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে ছারছিনা বাসষ্ট্যান্ড এলাকা থেকে আধা লিটার মদসহ ইমরান ও মেহেদিকে আটক করে। পরে মঙ্গলবারবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সভা

মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মাছরাঙা টেলিভিশনের মানব সম্পদ কর্মকর্তা বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ গোলাম মোস্তফা এ মতবিনিময় সভা করেন। সম্পূর্ন মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠন, মানসিক স্বাস্থ্য ও লেখাপড়া, অভিভাবদের করনীয় বিষয়ে জ্ঞান মূলক আলোচনা করেন মানব সম্পদ কর্মকর্তা। এসময় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আ’লীগ সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফ-উল-হক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, প্রেসক্লাব সভাপতিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে কারাদন্ড

বাগেরহাটে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে মোঃ শের আলী (৫২) নামের এক বৃদ্ধকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ ভ্রম্যমান আদালত বসিয়ে তাকে দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শেখ আলী নোয়াপাড়া গ্রামের মৃত ইসমাইল হালদারের ছেলে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ জানান, ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন না করতে শেখ আলীকে নিষেধ করা সত্বেও সে আইন অমান্য করে বালু উত্তোলন করায় তাকে ৫০ হাজারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial