Tuesday, November 28th, 2017
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে
তিন জন আটক ॥ এক জনের ২ বছর কারাদন্ড
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে তিন দুস্কৃতকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাদের মংলার জয়মনির ঘোল থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মৃত ইসহাকের ছেলে মোঃ সুমন (২৮), রফিক শেখের ছেলে এনামুল শেখ (২৫) এবং খোকন ফরাজির ছেলে জামাল ফরাজি (৩৫)। এদের মধ্যে জামাল ফরাজিকে দুই বছরের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম। অপর দুইজনকে এক হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়। চাঁদপাই নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন শরিফ জানান, সুন্দরবনেবিস্তারিত পড়ুন
বাগেরহাটের মোড়েলগঞ্জের পুটিখালী ইউপি চেয়ারম্যানকে অপসারণ
বাগেরহাটের মোড়েলগঞ্জের পুটিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহচান মিয়া শামীমকে অপসারণ করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। ইউপি চেয়ারম্যান শাহচান মিয়ার বিরুদ্ধে ভিজিএফ ও মৎস্যজীবীদের চাল বিতরণে অনিয়ম, ওয়ারেশ কায়েম সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা প্রদানের অর্থ আত্মসাতের অভিযোগে এ আদেশ দেয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক বিশেষ সভা করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহন করা হয়। ভোটেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে অর্ধলক্ষাধিক শ্রোতাদের মুগ্ধ করলেন
উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল অসীম কুমার সরকার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সোমবার রাতে অর্ধ লক্ষাধিক শ্রোতাদের কবিগান শুনিয়ে মুগ্ধ করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল অসীম কুমার সরকার ও তার সঙ্গীয় শিল্পীবৃন্দ। উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে এই কবিগানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন প্লাটিনাম জুবিলি উদযাপন পরিষদের আহবায়ক প্রধান শিক্ষক পীযুষ কান্তি রায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় বিখ্যাত কবিয়াল অসীম কুমার সরকার মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন এবং এর পরেই শুরু হয় কবিগানের পাল্লা। শ্যমানন্দ পরিব্রাজক বনাম রাজেন সরকার নামক চরিত্রে নামভূমিকায় কবিগানের পাল্লা চলে গভীর রাত পর্যন্ত। বিখ্যাত কবিয়াল অসীম কুমার সরকারের গানের বিপরীতেবিস্তারিত পড়ুন
পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় ক্লিনিক বন্ধ
পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে বিনা চিকিৎসার কারণে ৮ মাসের গর্ভবতী মহিলা ভারতী রাণী মন্ডলের মৃত্যুর ঘটনায় খুলনা সিভিল সার্জন ক্লিনিকটি সাময়িক বন্ধ রেখে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠণ করেছে। অপরদিকে, ক্লিনিক মালিক তৃপ্তি রঞ্জন সেন ভারত থেকে দেশে ফিরে ঘটনাটি ধামাচাঁপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ ও মৃত ভারতী রাণীর পরিবারকে ম্যানেজ করে সাংবাদিক সম্মেলন করার পাঁয়তারা করছে। জানাগেছে, উপজেলার খড়িয়া ঠাকুরণ বাড়ীর চক গ্রামের তারক মন্ডলের ৮ মাসের অন্তস্বত্তা স্ত্রী ভারতী রাণী (২৫) অসুস্থবোধ করলে ২৬ নভেম্বর সকালে তাকে ভর্তি করা হয় পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে। ভর্তির পর সারাদিন রোগীর দিকে কোন খেয়ালবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয় করণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের মনিটরিং কো-অর্ডিনেটরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি উপাধ্যক্ষ সরদার মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, হেন্দু বিকাশ, নিহার রঞ্জন বিশ্বাস, এ্যাডঃ শেখ আব্দুর রশিদ ও সোলাদানা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন। সভায় আগামী ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
পাইকগাছায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
পাইকগাছায় পিতা-মাতার উপর অভিমান করে ৮ম শ্রেণি পড়–য়া এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও এলাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা দেলুটি ইউনিয়নের সৈয়দখালী গ্রামের জাহাঙ্গীর শেখের ৮ম শ্রেণি পড়–য়া মেয়ে সুমনা খাতুন লেখাপড়াকে কেন্দ্র করে তার পিতা-মাতার উপর অভিমান করে নিজ বসত ঘরের ভিতরে আড়ায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন জানিয়েছেন।
এ্যাডঃ শিবু প্রসাদের মায়ের মৃত্যুতে গভীর শোক
জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখার সভাপতি ও পাইকগাছা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক এ্যাডঃ শিবু প্রসাদ সরকারের মাতা ষষ্ঠী রানী সরকার (৬৮) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আমড়কাটাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সোরে ভুগছিলেন। তার ১ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ্যাডঃ শিবু প্রসাদ সরকারের মাতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদেরবিস্তারিত পড়ুন
শোক সংবাদ
পারুল বেগম
পিরোজপুর পৌর এলাকার মরহুম মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হকের স্ত্রী, জেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক শেখ এমদাদুল হক মাসুদের মা পারুল বেগম (৫০) মঙ্গলবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকালে আসর নামাজবাদ শেখ বাড়ি জামে মসজিদ সড়কের সামনে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
