প্রধান সূচি

এ্যাডঃ শিবু প্রসাদের মায়ের মৃত্যুতে গভীর শোক

জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখার সভাপতি ও পাইকগাছা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক এ্যাডঃ শিবু প্রসাদ সরকারের মাতা ষষ্ঠী রানী সরকার (৬৮) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আমড়কাটাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সোরে ভুগছিলেন। তার ১ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এ্যাডঃ শিবু প্রসাদ সরকারের মাতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ-সভাপতি নলিনী কান্ত সানা, পঞ্চানন মল্লিক, পরিবেশ বাদী সংগঠন বনবিবি’র সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, পারভীন আক্তার, আলোকযাত্রা দলের উপদেষ্টা সাংবাদিক আফরা নাজলীন, আরজু সুলতানা ও ঝর্ণা খাতুন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial