প্রধান সূচি

কাউখালীতে জাটকা ধরায় জেলেকে জরিমানা

কাউখালীর সন্ধ্যা নদীতে জাটকা ধরার দায়ে এক জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এ জরিমানা করেন। দন্ডিত জেলে পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া গ্রামের লুৎফর শেখের ছেলে পারভেজ শেখ (২০)।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, দুপুরে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ উপজেলার সন্ধ্যা নদীর বাদামতলা নামক স্থানে এলাকায় অভিযান চালায়। এসময় এক লাখ টাকা মুল্যের অবৈধ বাধা জাল, কারেন্ট জাল ও নেট জালসহ প্রায় ৫ হাজার রেনু পোনাসহ একজন জেলেকে আটক করেন।

এসময় আটক জেলে পারভেজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ওই জাল কাউখালী লঞ্চ ঘাট সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। জব্দকৃত রেনু পোনা মাছ নদীতে ছাড়া হবে।

তিনি আরো জানান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial