প্রধান সূচি

Wednesday, November 29th, 2017

 

শুক্রবার থেকে পিরোজপুরে শুরু হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

পিরোজপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম- ২০১৭ আগামী পহেলা ডিসেম্বর উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে বুধবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা সমন্বয় কমিটির এক সভা জেলা প্রশসাক মোঃ খায়রুল আলম সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষ্যে গঠিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে পিরোজপুরের মুক্তিযুদ্ধের সংগঠক এ্যাড. এম এ মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপ পরিচালক সমাজসেবা মোঃ আল মামুন তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভা এবংবিস্তারিত পড়ুন


পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয় মতবিনিময় সভা

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার সকালে পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বিশ্ববিদ্যালয় প্রাক্তণ শিক্ষার্থী সংসদ কার্যালয় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নেন। প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু,  সহকারি অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, প্রাক্তণ প্রধান শিক্ষক বিমল মন্ডল, ব্যবসায়ী নেতা গোলাম মাওলা নকীব, উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম পান্না, মাইনুল আহসান মুন্না, মো. আলাউদ্দিন, পঙ্কজ কাপালি, উজ্জল দত্ত, টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত, নারী নেত্রী মাকুল খানম, সাংবাদিকবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহিলা পরিষদের সভা

বাংলাদেশ মহিলা পরিষদ,কাউখালী শাখার উদ্যোগে উজিয়ালখান মতুয়া আশ্রমে তৃনমূলের নারী-পুরুষ, তরুন-তরুনীদের সাথে যৌন নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার। “নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ, রাষ্ট্র গঠন কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারন সম্পাদক শাহীদা হক, আন্দোলন সম্পাদক শামীম আরা বেগম, লিগ্যাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন কার্যকরী কমিটি সদস্য শিল্পী সমাদ্দার, এ্যাড. চন্দ্র শেখর দে, মতুয়া আশ্রম এর সাধারন সম্পাদক সুশীল চন্দ্র হাওলাদার এবং মহিলাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বিট পুলিশিং ফোরামের উঠান বৈঠক অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড কলেমা চত্বরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধে জনসচেতনতা মূলক বিট পুলিশিং ফোরামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার সকালে এক আলোচনা সভায় পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জেপির যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সাইফুদ্দিন গিয়াস, ওসি মোঃ কামরুজ্জামানবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে পুত্র গ্রেফতার

স্বরূপকাঠি উপজেলার বরুন হালদার (৬৫) নামে এক বৃদ্ধ পিতাকে মারধর করার অভিযোগে তার অবাধ্য ছেলে সরজ কুমার হালদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নিরুপায় হয়ে অসহায় পিতা বৃদ্ধ বরুন ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে পুলিশ বুধবার দুপুরে সরজকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। বরুন হালদার অভিযোগ করেন, তার তার দু‘ সন্তানসহ বেশ কিছু জমিজমা রয়েছে। এছাড়াও পাশ্ববর্তী থানাধীন শ্রীরামকাঠিতে বিটি রয়েছে। এক সন্তান এলাকার বাহিরে চাকরী জন্য দূরে বসবাস করে। অবাধ্য ছেলে সরজ বিয়ে করে বাড়ীতে থাকে। মাসাধিকাল ধরে ছেলে সরজের নিজ নামে জমিজমা লিখে দেওয়ার জন্য তাকেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলার রাজপাড়া গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ্ (৪) ও আয়েশা (৩) নামের দুই শিশুর মমান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ্ উপজেলার রাজপাড়া গ্রামের এমাদুল হক ফকিরের পুত্র এবং আয়েশা একই বাড়ির আলমগীর ফকিরের কন্যা। জানাগেছে, শিশু আব্দুল্লাহ্ ও প্রতিবেশি আয়েশা বাড়ির আঙ্গীনায় খেলছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে দুজনেই পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিংহ রায় তাদের মৃত ঘোষণা করেন।


মঠবাড়িয়ায় শিক্ষক নেতার ইন্তেকাল

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার সাবেক সভাপতি, পিরোজপুর জেলা কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি, শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক এইচএম হেমায়েত হোসেন (৬৫) বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার নলী তুলাতলা নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে রাজশাহীর এমপি’র শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করছে রাজশাহী ৩ আসনের সাংসদ মোঃ আয়েন উদ্দিন এবং পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বুধবার দুপুরে সাংসদ মোঃ আয়েন উদ্দিনের নেতৃত্বে জাতির জনকের সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তর্ব অর্পন করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামানায় দোয়া ও মোনাযাত করেন তারা। এসময় পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী খান, পবা উপজেলা যুব লীগ সভাপতি এমদাদুল হক, আওয়ামী লীগবিস্তারিত পড়ুন


টুঙ্গিপাড়ায় নয় শতাধিক শিক্ষার্থী পেল টিফিন বক্স

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩১ শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্তরে এ টিফিনক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাকিব হাসান তরফদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন। পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মোল্লার সভাপতিত্বে টিভিন বক্স বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ আসলাম সরদার, মোঃ জাবের হোসেন বিশ্বাস, শিক্ষক বাসুবেদ বিশ্বাস প্রমূখ। উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই টিফিন কক্সেরবিস্তারিত পড়ুন


মোংলা সরকারী কলেজে বৃত্তি প্রদান অনুষ্ঠান

মোংলা সরকারী কলেজে আয়োজিত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। বুধবার অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মোংলা সরকারী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সাবেক স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেল আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইসরাফিলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial