প্রধান সূচি

Wednesday, November 29th, 2017

 

বাগেরহাটে দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের সংবাদ সম্মেলন

বাগেরহাটে দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটিডের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাট শাখার কর্মকর্তারা। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দি ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিঃ বাগেরহাট শাখার বর্তমান ব্যবস্থাপক মোঃ স্বাধীন শেখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মৃত নিরোধ বিহারী হালদারের ছেলে নীহার রঞ্জন হালদার দায়িত্বে থাকা অবস্থায় প্রায় পাঁচ শতাধিক গ্রাহকের দুই কোটি ৫৩ লাখ টাকা আত্মসাত করে ভারতে পালিয়ে যায়। এরপর কর্তৃপক্ষ আমাকে শাখা ব্যবস্থাপকের দায়িত্বভার দেন। আমি সাতবিস্তারিত পড়ুন


বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন

টিপু সভাপতি আলতাফ সম্পাদক নির্বাচিত

বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে ভোট গ্রহনের মধ্যদিয়ে ৩শ ৭৬ জন ভোটারদের মধ্যে ৩শ ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ১০টি ভোট বাতিল করা হয়। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলের ডক্টর এ.কে আজাদ ফিরোজ (টিপু) সভাপতি ও আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেলের মোঃ আলতাফ হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেলে এ্যাডভোকেট ডক্টর এ.কে আজাদ ফিরোজ টিপু ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী আইনজীবী ঐক্যবিস্তারিত পড়ুন


নালসো পিঁপড়ার ডিম ও বাচ্চা মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করায়

জীববৈচিত্র হুমকির মুখে

পাইকগাছা উপজেলার বিভিন্ন বাগান থেকে নালসো পিঁপড়ার ডিম ও বাচ্চা সংগ্রহ করায় নালসোর বংশ বিস্তার যেমন বাধাগ্রস্থ হচ্ছে তেমনি জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। সৌখিন মাছ শিকারী বা মাছ শিকারীদের কাছে নালসোর ডিমের ব্যাপক চাহিদা রয়েছে। মাছ ধরার টোপ হিসাবে যে কোন উপাদান থেকে নালসোর ডিম খুব উত্তম। নালসোর ডিমের টোপ বা চারে মাছ দ্রুত এসে ধরে। এ কারণে মাছ শিকারীদের কাছে নালসোর ডিমের চাহিদা থাকায় এলাকার বিভিন্ন বাগান থেকে নালসোর ডিম সংগ্রহ চলছে। সংগ্রহকারীরা নালসোর ডিম সাতক্ষীরা ও যশোরে প্রতিকেজী ৫ শত টাকা পাইকারী দরে বিক্রি করছে। সংগৃহীত ডিম ঢাকাবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা বিএনপি’র ৩ নেতার মুক্তিলাভ

প্রায় এক মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়কসহ ৩ নেতাকর্মী। বুধবার সকাল ৯টার দিকে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিপান উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, ১নং যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এবং সাবেক ছাত্রনেতা ইসরাফিল আহম্মেদ। উল্লেখ্য, গত  ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বাবুরাবাদ গ্রামের বাড়ী থেকে কয়রা থানা পুলিশ আটক করেন কয়রা উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডঃ মোমরেজুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের ভাই জাহিদুল বারি রনি, রূপসা উপজেলা বিএনপি’রবিস্তারিত পড়ুন


পাইকগাছার হাড়িয়া সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন

বুধবার সকালে পাইকগাছার হাড়িয়ার সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। সামাজিক বনায়ন প্রকল্পের উদ্যোগে শিবসা নদীর পূর্বপাশের হাড়িয়া পুরানো খেয়াঘাট হতে ফসিয়ার সাহেবের পাঁকাঘাট পর্যন্ত প্রায় ১২ হেক্টর জমিতে গোলপাতা, কেঁওড়া, উড়া, বাইন গাছ রোপন করা হয়েছে। বনায়ন প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, হাড়িয়া সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি গৌতম কুমার রায়, সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সদস্য কুমার কৃষ্ণ রায়, অমৃত রায়, কামরুল হাওলাদার, মালেক হাওলাদার, ফজলু হাওলাদার, কালাম মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial