টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে রাজশাহীর এমপি’র শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করছে রাজশাহী ৩ আসনের সাংসদ মোঃ আয়েন উদ্দিন এবং পবা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বুধবার দুপুরে সাংসদ মোঃ আয়েন উদ্দিনের নেতৃত্বে জাতির জনকের সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তর্ব অর্পন করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামানায় দোয়া ও মোনাযাত করেন তারা।
এসময় পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী খান, পবা উপজেলা যুব লীগ সভাপতি এমদাদুল হক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, অধ্যক্ষ গোলাম মাসুদ, সোহরাব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল হক তোতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
