টুঙ্গিপাড়ায় নয় শতাধিক শিক্ষার্থী পেল টিফিন বক্স
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৩১ শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাটগাতী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্তরে এ টিফিনক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাকিব হাসান তরফদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন।
পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মোল্লার সভাপতিত্বে টিভিন বক্স বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ আসলাম সরদার, মোঃ জাবের হোসেন বিশ্বাস, শিক্ষক বাসুবেদ বিশ্বাস প্রমূখ।
উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই টিফিন কক্সের অভাবে স্কুলে টিফিন নিয়ে আসতে পারে না। তাছাড়া এতে শিশু শিক্ষার্থীরা লেখা-পাড়ায় আরো বেশি আগ্রহী হয়ে উঠবে।
Please follow and like us:
« মোংলা সরকারী কলেজে বৃত্তি প্রদান অনুষ্ঠান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে রাজশাহীর এমপি’র শ্রদ্ধা »
