স্বরূপকাঠিতে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে পুত্র গ্রেফতার
স্বরূপকাঠি উপজেলার বরুন হালদার (৬৫) নামে এক বৃদ্ধ পিতাকে মারধর করার অভিযোগে তার অবাধ্য ছেলে সরজ কুমার হালদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নিরুপায় হয়ে অসহায় পিতা বৃদ্ধ বরুন ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে পুলিশ বুধবার দুপুরে সরজকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
বরুন হালদার অভিযোগ করেন, তার তার দু‘ সন্তানসহ বেশ কিছু জমিজমা রয়েছে। এছাড়াও পাশ্ববর্তী থানাধীন শ্রীরামকাঠিতে বিটি রয়েছে। এক সন্তান এলাকার বাহিরে চাকরী জন্য দূরে বসবাস করে। অবাধ্য ছেলে সরজ বিয়ে করে বাড়ীতে থাকে। মাসাধিকাল ধরে ছেলে সরজের নিজ নামে জমিজমা লিখে দেওয়ার জন্য তাকে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় প্রায়ই পুত্র বধূ ও ছেলে সরজ নানা অযুহাত নিয়ে তাকে মারধর করে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল ছেলে সরজ তাকে আবারো মারধর করে। ছেলের এ অব্যাহত আচরণ সইতে না পেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, পিতার অভিযোগ পেয়ে ছেলে সরজকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে পিতার গায়ে কোন প্রকার হাত না দেওয়াসহ সরজকে বউ নিয়ে আলাদা থাকতে বলে সরজের কাছ থেকে মুচলেকা নেওয়া হচ্ছে।
