প্রধান সূচি

মঠবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলার রাজপাড়া গ্রামে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ্ (৪) ও আয়েশা (৩) নামের দুই শিশুর মমান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ্ উপজেলার রাজপাড়া গ্রামের এমাদুল হক ফকিরের পুত্র এবং আয়েশা একই বাড়ির আলমগীর ফকিরের কন্যা।

জানাগেছে, শিশু আব্দুল্লাহ্ ও প্রতিবেশি আয়েশা বাড়ির আঙ্গীনায় খেলছিল। এ সময় পরিবারের লোকজনের অগোচরে দুজনেই পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিংহ রায় তাদের মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial