প্রধান সূচি

পাইকগাছায় এমপি সুজা’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নবাসীর উদ্যোগে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি ও জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সহ-সভাপতি আলম হাওলাদারের সুস্থ্যতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে কাটাখালী বাজার চত্বরে ইউপি সদস্য নজরুল ইসলাম হিরার সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা।

বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম, ডা. শংকর দেবনাথ, আব্দুল হাকিম গোলদার, জিএম ইকরামুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান মিজান, বিমল পাল, সরদার রমজান আলী, বিধান চন্দ্র মন্ডল, ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, বিশ্বজিৎ দফাদার, শিমুল গাজী, মনজুরুল ইসলাম, মশিউর রহমান রাজু, শাহাজাদা  আলম তুরাগ, শরিফুল ইসলাম লিটন, মিন্টু, বাধন, রাম কৃষ্ণ, সালাউদ্দীন, সাইফুল, জলিল, ধর্মেন্দ্র ও শিমুল।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাওলানা জামাল উদ্দীন ফারুকী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial