প্রধান সূচি

Wednesday, November 22nd, 2017

 

ছারছীনা শরীফের ১২৭তম ঈছালে ছওয়াব মাহফিল

শতাব্দীর ঐতিহ্যবাহী উপমহাদেশের ইসলামী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র ছারছীনা শরীফের ১২৭তম ঈছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০১৭ প্রস্তুতির কাজ শেষের পথে। আগামী ২৮ নভেম্বর মঙ্গলবার থেকে পিরোজপুরের নেছারাবাদের (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীর কূল ঘেষে ছারছীনা ময়দানে তিন দিনব্যাপী মাহফিল শুরু হবে। ১৪, ১৫ ও ১৬ অগ্রাহায়ন বাংলা মোতাবেক ২৮, ২৯ ও ৩০ নভেম্বর মঙ্গল, বুধ ও  বৃহস্পতিবার এই তিন দিন মাহফিল চলবে। ৩০ নভেম্বর বৃহস্পতিবার বাদ যোহর মাহফিলে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের সমাগমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ছারছীনাবিস্তারিত পড়ুন


শ্রমিক কাদের সরদারের মৃত্যুতে

ভান্ডারিয়ায় হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দোয়া ও মোনাজাত

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য আঃ কাদের সরদারের আকস্মিক মৃত্যুতে ভান্ডারিয়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন বুধবার ভান্ডারিয়া বন্দরে অর্ধ দিবস কর্ম বিরতি এবং আ. কাদের সরদারের রুহের মাগফিরাত কামনা করে বিকেলে পৌর শহরের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার। শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান হাওলাদারের সভাপতিত্বের অনুষ্ঠিত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন সিকদার, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো.বিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কামড়ে পুলিশের এএসআই আহত

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর কামড়ে নাজির হোসেন নামে পুলিশের এক এএসআই আহত হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের সাথে ধস্তাধস্তিতে অপর এক পুলিশ সদস্য আহত হয়। বুধবার দুপুর ২ টার দিকে পিরোজপুর পৌরসভার  বৌদ্ধ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ সময় ১১ পিস ইয়াবাসহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, দুপুর দুই টার দিকে পালপাড়া এলাকার জনৈক জিয়াউল আহসানের ছেলে মাদক ব্যবসায়ী যুবায়ের (২৭) ইয়াবাসহ মটর সাইকেলযোগে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা করলে দায়িত্বরত পিরোজপুর সদর থানার এএসআই নাজির হোসেনের হাতেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিআরডিবি ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক পরিচালিত ইউসিসিএ কর্মচারীদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক জাতীয়করণসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষে পিরোজপুরে মানববন্ধন করেছে জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন। বুধবার সকালে জেলা বিআরডিবি অফিসের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ করার লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ উদ্যোগে ইউসিসিএ প্রতিষ্ঠা করেন এবং সরকারি রাজস্ব থেকেই তাদের বেতন ভাতা দেয়ার ব্যবস্থা করেন। কিন্তু পরে তা বন্ধ করে দেয়া হয়। বর্তমান সরকার তাদের রাজস্ব বাজেটে অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত গ্রহণ করলেও কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে তারা সে বেতন-ভাতা পাচ্ছেন না। জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

কাউখালীতে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মোঃ কাউয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেকেকা শাহীন চৈতী, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় দেড় কোটি টাকা নিয়ে ব্যবসায়ী উধাও ॥ থানায় জিডি

মঠবাড়িয়া পৌর শহরে এক ডিষ্ট্রিবিউটর ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক, এনজিও ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়ে রহস্যজনক ভাবে আত্মগোপনে রয়েছেন। সোমবার রাত থেকে ওই ব্যবসায়ী নিজ ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে স্ত্রী, পুত্রসহ নিয়ে বাড়ি ঘর ছেড়ে উধাও রয়েছেন। ফলে ওই ব্যাসায়ীর কাছে পাওনা ব্যাংক, এনজিও এবং বিভিন্ন ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। জানা গেছে, পৌর শহরের বহেরাতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন রেজওয়ান সুপার মার্কেটের মেসার্স সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিমল মজুমদার গত তিন দিন ধরে লাপাত্তা। গুঞ্জন উঠছে আনুমানিক প্রায় দেড় কোটি টাকা ঋণের দায়ে ওই ব্যবসায়ী আত্মগোপনে রয়েছেন। গত তিন দিনবিস্তারিত পড়ুন


পাইকগাছায় এমপি সুজা’র সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নবাসীর উদ্যোগে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি ও জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সহ-সভাপতি আলম হাওলাদারের সুস্থ্যতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাটাখালী বাজার চত্বরে ইউপি সদস্য নজরুল ইসলাম হিরার সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব আলী সানা। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম, ডা. শংকর দেবনাথ, আব্দুল হাকিম গোলদার, জিএম ইকরামুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালামবিস্তারিত পড়ুন


সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু গামা নিহত

সুন্দরবনে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গামা মন্ডল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১১ জন জেলে, দুটি নৌকা, দুটি অস্ত্র ও পাঁচটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, গামা মন্ডল সুন্দরবনের সংগঠিত দস্যু দল মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তিনি পলাশ নামেও পরিচিত। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে। খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে জিম্মি করে। খবর পেয়ে রাতে আড়পাঙ্গাসিয়াবিস্তারিত পড়ুন


চিতলমারীতে খাবার খেয়ে প্রধান শিক্ষকসহ ৮ জন হাসপাতালে

বাগেরহাটের চিতলমারীর গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বালাসহ তার পরিবারের ৮ জনকে প্রতিবেশীরা অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। মঙ্গলবার রাতের খাবার খেয়ে একে একে তারা সকলে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ প্রধান শিক্ষকের বোয়ালিয়া গ্রামের বাড়ি ও হাসপাতালে পরিদর্শন করেছেন। কিশোর বালার স্ত্রী শিপ্রা বালা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি ছাড়া পরিবারের সকলে মাছের তরকারি ও দুধ দিয়ে ভাত খায়। এরপর এক এক করে তার স্বামী কিশোর বালা (৪৫), শ্বশুর প্রফুল্ল বালা (৬৫), শাশুড়ী পুষ্প রাণী বালা (৬০), ছেলে রূপম বালাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় অভিনব কৌশলে বাল্য বিয়ের চেষ্টা !

অবশেষে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী। অভিনব কৌশলে চাচার বউ ভাত অনুষ্ঠানের অন্তরালে মাদ্রাসা ছাত্রী মাকসুদার (১৬) চলছিল বিয়ের আয়োজন। হাতে মেহেদী, গায়ে হলুদ, বিয়ের গোসল। বরও চলে এসেছে কনের বাড়ি। এমন সময় বিয়ে বাড়িতে হাজির প্রশাসনের লোক ও স্থানীয় এনজিও কর্মীরা। মুহুর্তেই পাল্টে গেলো বিয়ের পরিবেশ। অবেশেষে বন্ধ হয় বাল্য বিয়ে। উপজেলার উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের কৃষক ইসমাইল হোসেনের মেয়ে মাকসুদা আক্তার সাথে বরগুনার জেলার তালতলী গ্রামের জয়নাল হোসেনের ছেলে আলামিন (৩২) এর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। মঙ্গলবার আনুষ্ঠানিকতা শুরু হলে স্থানীয় বাসিন্দারা অনলাইনে কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial